Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk মার্চ 20, 2026
high.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলার রাজ্য প্রশাসনে একের পর এক বদল। বাংলায় বিধানসভা ভোটের আগে এই বদল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই আইপিএস, আইএএসদের বদলি করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মামলায় পার্টি করার আবেদনও করা হয়েছে। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।
রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন শীর্ষ আধিকারিকদের বদল, তা নিয়ে প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মমতা। কিন্তু তারপরও অবস্থার পরিবর্তন হয়নি। ভোট ঘোষণার পর ৭২ ঘন্টায় মোট ৪৩ জন আধিকারিককে বদল করেছে কমিশন। গত মঙ্গলবার প্রার্থী ঘোষণার দিনেও বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলাকে টার্গেট করা হচ্ছে। আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছে। কিন্তু মনে রাখবেন, যাদের বদলি করেছেন, সবাই আমাদের অফিসার।’
ভোট ঘোষণার দিন রাতে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমনকী কলকাতা পুলিশ কমিশনার, ডিজি-সহ একাধিক জেলার পুলিশ সুপারকেও রাতারাতি বদল করার নির্দেশ দেয় কমিশন। সরানো হয়েছে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে। বদলি নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেই অভিযোগ উঠছে। এবার সেই ইস্যুতেই হাইকোর্টে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Post Views: 126

Continue Reading

Previous: ‘মোদীজিকে ভোট দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে’, চা-চক্রে দিলীপ
Next: ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.