Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তম মঞ্চে আবেগে ভাসলো আরতি সন্ধ্যা

উত্তম মঞ্চে আবেগে ভাসলো আরতি সন্ধ্যা

Online Desk মার্চ 9, 2024
IMG-20240309-WA0005.jpg

নিজস্ব প্রতিনিধি : সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় ‘আরতি সন্ধ্যা’ র। আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় , দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তাঁকে।
এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন স্বপন, স্বরূপ, প্রত্যুষ ও জয়দীপ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সঙ্গীত পরিচালক বুদ্ধদেব গাঙ্গুলী।

৮ মার্চের সন্ধ্যায় তৃষা পারুই , মাধুরী দে , অমিত গাঙ্গুলী , বৃষ্টিলেখা ও অন্যান্য শিল্পী , আরতি মুখোপাধ্যায়ের গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে , তখন তোমার একুশ বছর বোধহয় , যা যা বেহায়া পাখি যা না , বেঁধো না ফুল মালা ডোরে , দো ন্যায়না এক কাহানী ইত্যাদি গানের সুরের মূর্ছনায় ভেসে যান শ্রোতারা।

আরতি মুখোপাধ্যায় নিজেও বেশ কয়েকটি গান গাইলেন। “এক বৈশাখে দেখা হলো দুজনায়”, “তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে”, কিংবা “দিদিমণি গানের রানী” শুনে স্বর্ণযুগে ফিরে যান শ্রোতারা। সেই সঙ্গে নিজের সঙ্গীত জীবনের অনেক কথাই শোনালেন এই শিল্পী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন , “আজও শ্রোতারা আরতি মুখোপাধ্যায়ের গান শুনতে চান। স্বর্ণযুগের এই শিল্পীর গাওয়া গান অমর হয়ে থাকবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন এক সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ ও সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।

Post Views: 128

Continue Reading

Previous: কলকাতায় শুরু হল পঞ্চম পূর্বাঞ্চলীয় পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপ
Next: অভিষেকের সমর্থনে দেওয়াল লিখন শুরু ডায়মন্ড হারবারে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.