Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের ডোডায় খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০ জওয়ান

জম্মুকাশ্মীরের ডোডায় খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০ জওয়ান

Online Desk জানুয়ারি 22, 2026
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার গাড়ি। জম্মুকাশ্মীরের ডোডা জেলায় একটি সাঁজোয়া গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে গেল ২০০ ফুট গভীর খাদে। বৃহস্পতিবার এই ঘটনার ফলে ১০ সেনা জওয়ান নিহত হয়েছেন। জখম হয়েছেন ১১ জন।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সূত্রে জানা গিয়েছে, ডোডায় খারাপ আবহাওয়ায় দুর্গম পাহাড়ি পথ দিয়ে চলছিল সেনার ওই গাড়িটি। একটি অভিযানে অংশ নিতে জওয়ানরা যাচ্ছিলেন গাড়িটিতে করে। সেই সময় আচমকা সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। আধিকারিকরা জানিয়েছেন, ২১ জন সেনা জওয়ানকে নিয়ে সাঁজোয়া গাড়িটি যাচ্ছিল। ভাদেরওয়াহ-চাম্বা সড়কের ৯০০০ ফুট উঁচু খান্নি টপে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। দুর্ঘটনার পর আহত জওয়ানদের উদ্ধারে হাত লাগায় সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১০ জন সেনা নিহত হয়েছেন এবং ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে বিশেষ চিকিৎসার জন্য উধমপুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মুকাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ডোডা জেলায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের সাহসী ভারতীয় সেনাবাহিনীর ১০ জওয়ানের প্রাণহানি হয়েছে। এতে আমি গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী জওয়ানদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ সব সময় মনে রাখব। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’

Post Views: 68

Continue Reading

Previous: ‘অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে….’, সঙ্গীতশিল্পী লগ্নজিতার এবার অনুষ্ঠানে হেনস্থার শিকার হলেন স্নিগ্ধজিৎ ভৌমিক!!
Next: ঝাড়খন্ডে সারান্ডার জঙ্গলে নিরাপত্তা রক্ষীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.