Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে….’, সঙ্গীতশিল্পী লগ্নজিতার এবার অনুষ্ঠানে হেনস্থার শিকার হলেন স্নিগ্ধজিৎ ভৌমিক!!

‘অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে….’, সঙ্গীতশিল্পী লগ্নজিতার এবার অনুষ্ঠানে হেনস্থার শিকার হলেন স্নিগ্ধজিৎ ভৌমিক!!

Online Desk জানুয়ারি 22, 2026
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: সঙ্গীতশিল্পী লগ্নজিতার পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার মুখে সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। অনুষ্ঠানের সময় হাত মেলাতে গিয়ে এক দর্শক তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। মঞ্চ থেকে রীতিমতো ক্ষোভ উগরে দেন গায়ক। তিনি সাফ জানান, অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে।
চলতি এই শীতের মরশুমে বাংলার বিভিন্ন জায়গায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক বছরই। এবারও তার অন্যথা হয়নি। জেলায় জেলায় চলছে নানারকম অনুষ্ঠান। বর্তমানে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সরকারের উদ্যোগে চলছে সৃষ্টিশ্রী মেলা। বুধবার সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। নির্ধারিত সময়েই শুরু হয়েছিল অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই গায়ককের সঙ্গে ছবি তুলতে, হাত মেলাতে কৌতূহলী হয়ে ওঠেন অনুরাগীরা। মঞ্চ থেকেই সাধ্যমতো তাঁদের দাবি পূরণের চেষ্টা করেছিলেন গায়ক। অভিযোগ, সেই সময়ই দর্শকাসনে থাকা এক যুবক হাত মেলাতে গিয়ে স্নিগ্ধজিৎকে রীতিমতো ধাক্কা দেয়।
স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন শিল্পী। আর তারপরেই মঞ্চ থেকেই অভিযুক্তকে ক্ষমা চাইতে বলেন তিনি। বলেন, “আমি আপনার থেকে জুনিয়র, আপনি আমাকে বলতে পারতেন কিছু বলার থাকলে।” তড়িঘড়ি আয়োজকরা মঞ্চে উঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। মেদিনীপুরের বহু বিজেপি নেতাই ভিডিওটি পোস্ট করে নিশানা করছে শাসকদলকে। প্রশ্ন তুলছেন মেলার আয়োজনদের ভূমিকা নিয়েও। প্রসঙ্গত, কিছুদিন আগেই অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন আরও এক পরিচিত গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সেই ঘটনায় পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি এবার মেদিনীপুরেও।

Post Views: 109

Continue Reading

Previous: চিংড়িহাটা মেট্রোর চাকা ঘুরবে শীঘ্রই, হাইকোর্টের নির্দেশের পরই কাজে গতি
Next: জম্মুকাশ্মীরের ডোডায় খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০ জওয়ান

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
KESHPUR.png

ভোট দিয়েই মৃত্যু, SIR-এ পাশ করা পরিবারের একমাত্র ভোটারের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.