Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চিংড়িহাটা মেট্রোর চাকা ঘুরবে শীঘ্রই, হাইকোর্টের নির্দেশের পরই কাজে গতি

চিংড়িহাটা মেট্রোর চাকা ঘুরবে শীঘ্রই, হাইকোর্টের নির্দেশের পরই কাজে গতি

Online Desk জানুয়ারি 22, 2026
METRO22.jpg

ওঙ্কার ডেস্কঃ চিংড়িহাটা মেট্রো নিয়ে অনিশ্চয়তার অবসান। হাইকোর্টের নির্দেশের পরই চিংড়িহাটার যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল উল্টোডাঙা ট্রাফিক গার্ড। আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মাত্র ৩৬৬ মিটারের কাজ। গত বছর ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরুর কথা ছিল। নভেম্বরের শেষেও শুরু করা যায়নি কাজ। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। সেই অনুযায়ী মেট্রো, রাজ্য-সহ সবপক্ষকে বৈঠকে বসার কথা বলা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু করা সম্ভব হয়নি।

কলকাতা হাই কোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেই অনুযায়ী বৈঠকও হয়। আর এবার যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য আলোচনা চলছে।” জানা গিয়েছে, সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙামুখী গাড়িগুলি ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ দিয়ে নতুন রাস্তা হয়ে যাতায়াত করছে। আবার ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে প্রায় ৪৫০ মিটার রাস্তা ঘুরিয়ে চিংড়িহাটা উড়ালপুল পার করে বাঁদিক দিয়ে গাড়ি বের করা হচ্ছে। চিংড়িহাটা উড়ালপুলে ওঠার আগে রাস্তাটিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। এবং বাইক, ট্যাক্সি, ছোট গাড়ি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে যাচ্ছে।

হাইকোর্টের নির্দেশের পরই মেট্রোর কাজে গতি বেড়েছে। এবার জট কাটিয়ে দ্রুত কাজ হবে এবং বিমান বন্দর পর্যন্ত মেট্রোর চাকা গড়াবে বলে আশা সাধারণ মানুষের।

Continue Reading

Previous: ছত্তিশগঢ়ে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬ কর্মী; আহত বহু
Next: ‘অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে….’, সঙ্গীতশিল্পী লগ্নজিতার এবার অনুষ্ঠানে হেনস্থার শিকার হলেন স্নিগ্ধজিৎ ভৌমিক!!

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.