Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • লক্ষ্মীপুজোর আগে ঘি-পনিরের দোকানে হানা খাদ্য দফতরের, অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষুব্ধ আধিকারিকরা

লক্ষ্মীপুজোর আগে ঘি-পনিরের দোকানে হানা খাদ্য দফতরের, অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষুব্ধ আধিকারিকরা

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-56.webp

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। আর তার আগেই জেলায় জেলায় বাজারে অভিযান শুরু করেছে খাদ্য দফতর। রাজ্যে শুভেন্দু সরকারের তৎপরতায় দূর্গা পুজোর আগে থেকেই শুরু হয়েছে এই ধরনের নজরদারি। তারই অঙ্গ হিসেবে শুক্রবার নদিয়ার বেথুয়াডহরির একটি নামকরা ঘি ও পনির উৎপাদনকারী সংস্থার দোকানে হানা দেন খাদ্য দফতরের আধিকারিকরা।

দোকানে ঢুকতেই ভ্যানভ্যানে মাছি আর তীব্র দুর্গন্ধে বিরক্ত হন আধিকারিকরা। একের পর এক ফ্রিজ খুলতেই বেরিয়ে আসে দুর্গন্ধযুক্ত, নষ্ট হয়ে যাওয়া খাদ্য সামগ্রী। অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার কথা বলেন তাঁরা। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এবং ঘি ও পনিরের নমুনা সংগ্রহ করে দোকান ছাড়েন আধিকারিকরা।

খাদ্য দফতরের পর্যবেক্ষকরা জানিয়েছেন, পুজোর সময় খাদ্যের চাহিদা বাড়ে, আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও নিম্নমানের সামগ্রী বিক্রি করেন। লক্ষ্মীপুজোয় ঘি, পনির, মিষ্টি, খোয়া-সহ দুগ্ধজাত সামগ্রীর ব্যবহার সবচেয়ে বেশি হয়। এই সময়ে খাদ্যের গুণগত মান নিয়ে কোনও আপস করা হবে না। ভেজাল খাবার থেকে ফুড পয়জনিং, পেটের সংক্রমণের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে, যা উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে।

তাই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান। আগামী দিনেও জেলার বিভিন্ন দোকান-বাজারে একইভাবে অভিযান চলবে। খাদ্য সামগ্রী নিয়ে কোনও রকম রেয়াত করা হবে না বলেই স্পষ্ট জানিয়েছে দফতর।

Continue Reading

Previous: ইরানে ফের বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ভোট মিটলেই যুদ্ধের আশঙ্কা, পাল্টা কৌশল তেহরানের
Next: খড়গপুরের সাহা চকে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১, আহত ১২

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026
New-Project.webp

শহরের হাসপাতালকে ‘আদর্শ’ মডেল করতে চায় স্বাস্থ্য দফতর, ছয় দফা প্রস্তাব জানিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরে চিঠি

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-58.webp

পুজো মিটতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সোমবারের মধ্যেই তৈরি হতে পারে সাইক্লোন! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

Untitled.png

বাড়িতে নিম গাছ: ভেষজ গুণাগুণ, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব:

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

বাড়িতেই তৈরি করুন মজাদার আইসক্রিম — সহজ রেসিপি:

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026
রাশিচক্র.jpg

২৪ অক্টোবর ২০২৬ রাশিফল: বারোটি রাশির ভাগ্যে কী রয়েছে? প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের বিশ্লেষণ:

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.