Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য গ্রেফতার

বাংলাদেশে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য গ্রেফতার

Online Desk অক্টোবর 19, 2023
WhatsApp-Image-2023-10-19-at-18.53.42.jpeg

আল সাদিঃ ঢাকা,বাংলাদেশ: বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে বেশকিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন। তবে তাদেরকে দমন করতে কঠোর ভূমিকা পালন করছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও। উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ পুলিশ সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ঢাকা লাগোয়া শিল্পনগরী গাজীপুর জেলা থেকে মোহাম্মদ মাহতাব ইসলাম নামের এক জঙ্গিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলা এর একজন সক্রিয় সদস্য কোনাবাড়ী থানার জেলখানা রোড এলাকায় অবস্থান করছে। ঐ খবরের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশের একটি টিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রোডে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার, তিনি পাবনা জেলার আতাইকুলা থানার কৈইজরী এলাকার বাসিন্দা।

সুত্রের খবর, ২০২৩ সালের শুরুর দিকে ইমাম মাহমুদ নামক এক ব্যক্তি মোহাম্মদ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার এর পাশের গ্রামের গঙ্গারামপুর এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। যার নাম তালিমুল ইসলামীয়া একাডেমি হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসা। ঐ মাদ্রাসায় তার ছেলে সালমান ফার্সি, পরবর্তী নাম হুজাইফাকে ভর্তি করতে গিয়ে নব্য জঙ্গি ইমাম মাহমুদ এর সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ইমাম মাহমুদ তাহাকে বিভিন্ন সময়ে ইসলামের বিভিন্ন বিষয়ে উপদেশ দেয়। তারপরই তিনি জড়িয়ে পড়ে ঐ জঙ্গি গোষ্ঠির সাথে।

প্রসঙ্গত, কথিত ইমাম মাহমুদের দলকে বলা হতো কাফেলা। তাদের বিশ্বাস, ইমাম মাহমুদের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে জিহাদের নেতৃত্ব দেয়া হবে। তাতে অংশ নেয়ার প্রথম ধাপ হলো হিজরত বা গৃহত্যাগ করে দলে যোগ দেয়া। যারা এভাবে জিহাদে অংশ নেবে, তারা পরকালে পুরস্কারপ্রাপ্ত হবে।

এই বিশ্বাস থেকে বিভিন্ন এলাকার লোকজন বাড়ি ছেড়ে বাংলাদেশের পূর্বাঞ্চলের একটি জেলা মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের ক্যাম্পে হাজির হচ্ছিল। এরপরই আগস্ট মাসে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Post Views: 116

Continue Reading

Previous: ইস্টবেঙ্গল জার্সি নিয়ে কী বললেন মহেশ জানেন
Next: বাংলাদেশ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.