Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
bangladesh.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, খামেনেইকে যেভাবে হত্যা করা হয়েছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমেরিকা, ইজরায়েলের হামলারও বিরোধিতা করেছে ঢাকা।
ওপার বাংলার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। যেভাবে তাঁকে হত্যা করা হয়েছে, তা আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির লঙ্ঘন। ইরানের জনগণের প্রতি আমাদের সমবেদনা রইল। আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।’
গত শনিবার থেকে ইরান আর আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ চলছে। শনিবার সকালে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল।তারপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানে হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের। ইরানের তরফ থেকেও সেই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
তারপর ইরানও পালটা হামলা চালিয়েছে। এই মুহুর্তে ইরান আমেরিকা ইজরায়েলের যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছে। মঙ্গলবার সকালেই আরবে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। এর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পও।

Post Views: 149

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে যাত্রীবাহী গাড়িকে ধাক্কা বাসের, ৩ মহিলা-সহ ৬ জনের মৃত্যু
Next: ইজরায়েলকে সমর্থন ভারতের, মোদীকে ফোন করে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.