Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে যাত্রীবাহী গাড়িকে ধাক্কা বাসের, ৩ মহিলা-সহ ৬ জনের মৃত্যু

উত্তরপ্রদেশে যাত্রীবাহী গাড়িকে ধাক্কা বাসের, ৩ মহিলা-সহ ৬ জনের মৃত্যু

Online Desk মার্চ 3, 2026
20251210_120833.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরাসে। একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হল ছয় জনের। নিহতদের মধ্যে তিন মহিলাও রয়েছেন। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ছয় জন। মঙ্গলবার যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রাম আনন্দ কুশওয়াহা এই দুর্ঘটনার বিষয়ে জানিয়েছেন, এদিন ভোর ৪:২০ নাগাদ হাথরাসের সাদাবাদ থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দিল্লির প্রেম নগর থেকে রাজস্থানের ধোলপুরে ১৬ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেই যাত্রাপথে নয়ডা থেকে গোরখপুরগামী একটি স্লিপার বাস গাড়িটির পেছন থেকে ধাক্কা দেয়।

পুলিশ সুপার চিরঞ্জীব নাথ সিনহা জানিয়েছেন, বাসটি যখন যাত্রীবাহী গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে, সেই সময় সংঘর্ষ হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে বাসের চালক, অপারেটর এবং কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাসের মালিক এবং গাড়ির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের নাম দীনেশ (৫০), তাঁর স্ত্রী সুনীতা (৪৮), বিজয় বাঘেল (২৭), তাঁর স্ত্রী পিঙ্কি বাঘেল (২৬), লোকেশ (৩৫) এবং নাথু দেবী (৬৫)। সকলেই দিল্লির প্রেম নগরের বাসিন্দা। ঘটনার পর পালিয়ে যায় যাত্রীবাহী গাড়ির চালক। তিন শিশু, দুই পুরুষ এবং এক মহিলা-সহ ছয় জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য আগ্রার এসএন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

Post Views: 107

Continue Reading

Previous: করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য
Next: খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.