Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য

করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য

Online Desk মার্চ 3, 2026
untitled-design-69-1772348733.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের করাচি  শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল অফিসের সামনে তীব্র বিক্ষোভ ঘিরে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক পশ্চিম এশিয়া পরিস্থিতি এবং ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন ইসলামি সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভ থেকেই করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাওয়ের ডাক দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকশো বিক্ষোভকারী কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে প্রথমে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একসময় বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে কনস্যুলেট চত্বরে প্রবেশের চেষ্টা করে। কনস্যুলেট ভবনের বাইরের প্রাচীর ও নিরাপত্তা ব্যবস্থায় ভাঙচুরের অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ। মার্কিন প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, কনস্যুলেট চত্বরে জোরপূর্বক ঢোকার চেষ্টা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে গুলি সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে চালানো হয়েছিল কিনা, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
অন্যদিকে, পাকিস্তানের স্থানীয় পুলিশ ও রেঞ্জার্সও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষে বহু মানুষ আহত হন এবং একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে। আহতদের দ্রুত করাচির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর গোটা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে মার্কিন প্রশাসনও জানিয়েছে, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রথম অগ্রাধিকার।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা এবং ইসরায়েলর ইরানের উপর হামলা ঘিরে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও পড়ছে। করাচির এই ঘটনা সেই বৃহত্তর অস্থিরতারই প্রতিফলন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে প্রশাসনিক সূত্রের খবর।

Post Views: 197

Continue Reading

Previous: মার্কিন-ইরান যুদ্ধের আবহে জর্ডনের রাজাকে ফোন মোদীর
Next: উত্তরপ্রদেশে যাত্রীবাহী গাড়িকে ধাক্কা বাসের, ৩ মহিলা-সহ ৬ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.