Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেল ইডি, কেজরিওয়ালের বিরুদ্ধে চলবে বিচারপ্রক্রিয়া

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেল ইডি, কেজরিওয়ালের বিরুদ্ধে চলবে বিচারপ্রক্রিয়া

Online Desk জানুয়ারি 15, 2025
kejri-ee.jpg

ওঙ্কার বাংলা: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানো যাবে বলে আগেই অনুমোদন দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এবার এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই বিষয়ে তদন্ত চালাতে পারবে বলে অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকও। ফলে আম আদমি পার্টির প্রধানের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালাতে আর বাধা রইল না।

আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই অনুমোদনের পর বিপাকে পড়লেন কেজরিওয়াল। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের মামলায় জানিয়েছিল, রাজ্য সরকারের সম্মতি ছাড়া কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না।

আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনও মামলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন হত না। ইডি জানিয়েছিল, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি কোর্টে এই তদন্তের ক্লিয়ারেন্স বা ছাড়পত্র আটকেছিল বলে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি। পরে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে ইডি দিল্লির উপরাজ্যপালকে চিঠি লেখে। এর মাঝে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। হাইকোর্টে তিনি আর্জি জানান, জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আগে থেকে সরকারের অনুমতি নিতে হয়, যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেয়নি। সেই আবহে গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট ইডিকে অনুমতি নেওয়ার নির্দেশ দেয়।

Post Views: 105

Continue Reading

Previous: নদীয়ায় এক কৃষককে অপহরণের অভিযোগ বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে
Next: গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.