Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাকিস্তান সাংবাদিক বৈঠকে অংশ না নেওয়ার নেপথ্যে কী কারণ?

পাকিস্তান সাংবাদিক বৈঠকে অংশ না নেওয়ার নেপথ্যে কী কারণ?

Online Desk সেপ্টেম্বর 21, 2025
pak-naqvi.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে পরস্পরের বিরুদ্ধে খেলতে নামলেও করমর্দন করেননি। যা নিয়ে বিতর্ক এখনও থিতিয়ে যায়নি। এই আবহে রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই ম্যাচের আগেও আরও একবার প্রথা ভাঙার দৃষ্টান্ত সামনে এল। আর এ বার কাঠগড়ায় পাকিস্তান। ভারত ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করা বাধ্যতামূলক থাকলেও তা বাতিল করেছে পাকিস্তান।

কিন্তু কেন প্রেস কনফারেন্স বাতিল করা হল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জবাব দেন, ‘শিগগিরই বলব’। আর নকভির এই মন্তব্যের পর জলঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, রবিবার ভারতের সঙ্গে ম্যাচের আগে কি বোর্ড সভাপতির মুখ থেকে নতুন কোনও ঘোষণা আসবে? উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় পাক দলের তরফে কাউকে সাংবাদিক বৈঠকে থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সাংবাদিক সম্মেলন বাতিল হয়ে যায়। কেন বাতিল করা হল, তা নিয়ে পাক বোর্ডের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যদিও এর আগে সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচের আগে প্রেস কনফারেন্সে অংশ নেয়নি পাকিস্তান।

প্রসঙ্গত ১৪ সেপ্টেম্বর ভারত–পাক ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সরানোর দাবি তোলে পিসিবি। তাঁদের অভিযোগ, ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে করমর্দন আটকেছিলেন পাইক্রফট। আমিরশাহি ম্যাচের আগেও তাঁকে বয়কটেরও হুমকি দেওয়া হয়েছিল পাক বোর্ডের তরফে। যদিও শেষ অবধি খেলতে বাধ্য হন সলমন আঘারা।

Post Views: 107

Continue Reading

Previous: ছত্তীসগড়ে দুইটি এসইউভি থেকে প্রায় ৬.৬০ কোটি টাকার নগদ উদ্ধার, গ্রেফতার ৪
Next: গুরুতর চোট পেয়েছেন শুটিং’এ, কেমন আছেন সলমন খান?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.