Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুরুতর চোট পেয়েছেন শুটিং’এ, কেমন আছেন সলমন খান?

গুরুতর চোট পেয়েছেন শুটিং’এ, কেমন আছেন সলমন খান?

Online Desk সেপ্টেম্বর 21, 2025
xfrtg.png

ওঙ্কার ডেস্ক: সলমন খানের পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রথম অংশের শুটিং শেষ হওয়ার পর এবার মুম্বইয়ে ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরুর পালা। এই পুরো শুটিং হয়েছে লাদাখের বেশ দুর্গম অঞ্চলে। এই ছবির শুটিংয়েই গুরুতর চোট পান অভিনেতা। তবে ছবির শুটিংয়ে কোনও অসুবিধা হয়নি। বরাবরের মতোই কাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়ে শুটিং শেষ করেছেন সলমন।
দীর্ঘ ৪৫ দিন ধরে লাদাখের বুকে চলেছে এই বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং। ছবিতে ১৫ দিন ছিল সলমনের অংশের শুটিং। শরীরে চোট নিয়ে ছবির শুটিং শেষ করলেও আপাতত মুম্বইয়ে দ্বিতীয় অংশের শুটিং শুরুর আগে বেশ খানিকটা বিরতি নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এই কারণে পিছিয়ে ছবির শুটিং। সলমন নাকি সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে।
উল্লেখ্য, পরিচালক অপূর্ব লাখিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এর আগেই শেয়ার করেছেন ছবির শুটিং নিয়ে বিভিন্ন আপডেট। সেখানেই ৪৫ দিনে শুটিং সাঙ্গ করার কথা উল্লেখ করেছিলেন তিনি। সেসব ছবিতেই ধরা পড়েছিল ক্যামেরার নেপথ্য দৃশ্য। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। এখন নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

Post Views: 126

Continue Reading

Previous: পাকিস্তান সাংবাদিক বৈঠকে অংশ না নেওয়ার নেপথ্যে কী কারণ?
Next: নব বধূর কোলে কার্তিক দেওয়া ! প্রাচীন প্রথা মেনে ৩০৮ বছরের পদার্পণ পড়্যা পরিবারের পুজো

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.