Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • রঙ বদলানো মানুষ চেনার সহজ উপায়

রঙ বদলানো মানুষ চেনার সহজ উপায়

Online Desk আগস্ট 3, 2023
Untitled-6-copy.png

রঙ বদলায় মানুষ। কথাটি “কাগুজে” কথা নয়। কথাটা বাস্তব সত্যি। আর এমন মানুষের সংখ্যা এই দুনিয়ায় নেহাত কম নেই। তাঁরা আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। রোজ ঘুরে বেড়ায়। এরা কেউ থাকে মুখোশের আড়ালে। আবার কেউ থাকে বন্ধুর ছদ্মবেশে। কিন্তু কীভাবে চিনবেন এদের? আর এই নিয়েই ওঙ্কার বাংলার জন্য ‘কি প্যাডে’ কলম ধরেছেন সমুদ্র দেব।
এই রঙ বদলানো মানুষজন আদতে স্বার্থপর। শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝেন। আর স্বার্থ সিদ্ধি করতে, এরা যে কোনও উপায় অবলম্বন করতে পারেন। অনেক সময় বোঝা যায় না এদের মুখের ওপর কটা মুখোশ। স্বার্থসিদ্ধির প্রয়োজনে এরা কথার ভাঁজে চিড়ে ভিজিয়ে ফেলতে এরা সিদ্ধহস্ত। এদের আবেগপূর্ণ কথায়, শরীরি ভাষায় অনেকের মন গলে যায়।
এই রঙ বদলানো মানুষের মধ্যে, আবার এমন ধরনের মানুষ রয়েছেন, যাঁরা স্বার্থসিদ্ধির জন্য বিপরীত প্রান্তে থাকা মানুষটির ভুল ধরতে থাকেন। ছোটখাটো ভুলকেও এতটা বড় করে দেখায় যে বিপরীত প্রান্তের মানুষটি কত বড় ক্ষতিটাই না করে ফেলেছেন! আর বিপরীত প্রান্তে যদি আপনি থাকেন দেখবেন, এই রঙ বদলানো মানুষের দল বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করে। এরা আবার সাধারণ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে খুব সহজে। নিজের প্রভাব-প্রতিপত্তি প্রমাণ করতে গিয়ে চারপাশের হাসিখুশি পরিবেশ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন এরাই, এই রঙ বদলানো মানুষগুলোই।
আর এক ধরনের রঙ বদলানো মানুষ আছে, যারা সূক্ষ্মভাবে একটি কার্ড খেলতে পারেন। যেই কার্ড দিয়ে আপনাকে সহজে বশীভূত করতে পারে। এরা আপনাকে অর্থাৎ তাঁর বিপরীত প্রান্তের যে কারো কাছে প্রমাণ করতে চায়,যে সমস্ত খারাপ তাঁদের সঙ্গেই হয়েছে। সঙ্গে তাঁর জীবনের হতাশার কথা। আর সারাক্ষণ হতাশাজনক কথা শুনলে আপনি হাসিখুশি থাকবেন কীভাবে!
এই রঙ বদলানো স্বার্থপর মানুষজনগুলি, খুব নেগেটিভ হয়। তাই এবার বদলে ফেলুন নিজের চারিপাশ। ভালো থাকতে গেলে নেগেটিভ চিন্তা ধারার মানুষগুলিকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখুন। ভাল থাকুন। আনন্দে থাকুন। সুস্থ থাকুন।

Post Views: 191

Continue Reading

Previous: এশিয়া কাপে কে এল রাহুলের নামা নিয়ে সংশয়
Next: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের ২০০ তম টি২০ম্যাচে নামছে ভারত

সম্পর্কিত গল্প

sexual-harassment-2.png

আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
importanceofhumanrelationships_0.jpg

জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

Online Desk অক্টোবর 9, 2025
IMG-20250924-WA0101-1.jpg

পুজোয় যৌনকর্মীদের পাশে পাশে

Online Desk সেপ্টেম্বর 25, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.