Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কেন নেই নীতীশ?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কেন নেই নীতীশ?

Online Desk অক্টোবর 25, 2025
nitish-cricketer-sized.jpg

ওঙ্কার ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারছেন না নীতীশ কুমার রেড্ডি। প্রথমে না খেলার কারণ নিয়ে প্রকাশযে কিছু জানাননি অধিনায়ক শুভমন গিল। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে নীতীশের না খেলার কারণ।

বিসিসিআই এর তরফে জানানো হয়েছে, ‘অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে বাম পায়ে চোট পেয়েছেন নীতীশ। তাঁর উরুর পেশিতে চোট লেগেছে। আর সে কারণেই সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারছে না তিনি।’ বিসিসিআই আরও জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল টিম নীতীশকে পর্যবেক্ষণে রেখেছে।’ অন্য দিকে অলরাউন্ডার নীতীশের বদলে শনিবার ভারতের টিমে খেলছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। তৃতীয় একদিনের ম্যাচ থেকে আরও একজনকে বাদ দেওয়া হয়েছে, তিনি অর্শদীপ সিংহ।

ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন টি-টোয়েন্টি সিরিজের কথা ভেবেই তাঁকে বিশ্রামে পাঠানো হয়েছে। অর্শদীপের বদলে তৃতীয় এক দিনের ম্যাচে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসঙ্গত, শনিবারের ম্যাচে ভারত টিমে নিয়েছে তিন স্পিনারকে। প্রথম দু’টি ম্যাচে ভাল পারফর্ম না করতে পারলেও বিরাট কোহলিওকে নেওয়া হয়েছে। রয়েছেন রোহিত শর্মাও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ— শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।

Post Views: 114

Continue Reading

Previous: টানা ১৮ বার টস হার ভারতীয় ক্রিকেট দলের; টস হারেও রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া
Next: গাছেদের তথ্য নথিভুক্ত করতে ‘ডিজিটাল ট্রি ম্যাপিং’ শুরু করছে কলকাতা পুরসভা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.