Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গাছেদের তথ্য নথিভুক্ত করতে ‘ডিজিটাল ট্রি ম্যাপিং’ শুরু করছে কলকাতা পুরসভা

গাছেদের তথ্য নথিভুক্ত করতে ‘ডিজিটাল ট্রি ম্যাপিং’ শুরু করছে কলকাতা পুরসভা

Online Desk অক্টোবর 25, 2025
kmc.jpg

ওঙ্কার ডেস্ক: নিউইয়র্কের ধাঁচে এবার কলকাতা শহরেও গাছেদের ডিজিটাল পরিচয়পত্র দেবে পুরসভা। কোথায় কোন গাছ কতগুলি রয়েছে তার নাম সহ সংখ্যা নথিভুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ডিজিটাল ট্রি ম্যাপিং’ প্রক্রিয়ার ফলে কোন রাস্তায় বা পার্কে কত গাছ রয়েছে তা এক ক্লিকেই জানা যাবে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, এই গোটা প্রক্রিয়ার জন্য পুর কর্তৃপক্ষ চিন্তাভাবনা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে গাছের সমীক্ষা করানোর জন্য টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহরের রাস্তায় বা পার্কে কতগুলি গাছ রয়েছে, গাছের প্রজাতি, অবস্থান এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তারপর সেই সমস্ত তথ্য আপলোড করা হবে পুরসভার নির্দিষ্ট ওয়েবসাইটে। এই বিষয়গুলি নথিভুক্ত করা হবে নির্দিষ্ট অ্যাপেও। সূত্রের খবর, এই প্রকল্পের কাজ মিটলে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে শহরবাসী অনায়াসে দেখে নিতে পারবেন কোন রাস্তায় কতগুলি গাছ, তাদের বয়স কত, এমনকি তার উচ্চতা ও সুস্থতা নিয়েও তথ্য থাকবে। পুরসভার এক আধিকারিক বলেন, ‘নিউ ইয়র্কের একটি অ্যাপ আমরা দেখেছি, যেখানে সেই শহরের গাছের ম্যাপিং ডিজিটালি দেখা যায়। কলকাতায়ও আমরা এই ধরণের কাজ করতে চাই।’

উল্লেখ্য, কলকাতা শহরে কতগুলি গাছ রয়েছে সেই বিষয়ে কলকাতা পুরসভার কাছে নির্দিষ্ট ভাবে কোনও তথ্য নেই। উদ্যান দফতরের অনুমান, শহরের পার্ক ও রাস্তা মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ গাছ রয়েছে। কিন্তু অঙ্কের হিসেবে সেটি সঠিক নয়। তাই প্রকৃত সংখ্যা জানতে এই ডিজিটাল ম্যাপিং করা হচ্ছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।

Post Views: 131

Continue Reading

Previous: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কেন নেই নীতীশ?
Next: আমেরিকা যুদ্ধে উস্কানি দিচ্ছে; ভেনেজুয়েলার সমুদ্রতীরে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে মন্তব্য নিকোলাস মাদুরোর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.