Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেলডাঙায় হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে লক্ষাধিক মানুষের জমায়েত, সবাই পেল না বিরিয়ানি

বেলডাঙায় হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে লক্ষাধিক মানুষের জমায়েত, সবাই পেল না বিরিয়ানি

Online Desk ডিসেম্বর 6, 2025
humayun-babri.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের ‘বাবরি মসজিদের’ শিলান্যাস কর্মসূচি ছিল শনিবার। মুর্শিদাবাদের বেলডাঙায় এদিন মসজিদের শিলান্যাস ঘিরে লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল। কর্মসূচিতে আগত মানুষের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সেই খাবার কম পড়ে গিয়েছে। অনুষ্ঠানে আসা সবাই খাবার পাননি।

শুক্রবার জানা গিয়েছিল, অনুষ্ঠানে ৪০ হাজার অতিথির জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছে। আর এ কাজে বরাত দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং সংস্থাকে। কিন্তু পরিকল্পনার চেয়ে লোক সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবে বিরিয়ানি কম পড়েছে। কত মানুষের এদিন সমাগম হয়েছিল তার নির্দিষ্ট সংখ্যা এখনও আয়োজকদের তরফে জানানো হয়নি। তবে ভিড় দেখে পর্যবেক্ষকদের অনুমান প্রায় লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলেন।

শনিবার বেলা ১২টা থেকে শিলান্যাসের অনুষ্ঠান শুরু হলেও তার আগে থেকে যাবতীয় আচার শুরু হয়। অনুষ্ঠানস্থলে কোরান পাঠও হয়। আয়োজকদের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। শুধু তাই নয়, সৌদি আরব থেকেও ইসলামী ধর্মগুরুরা এসেছেন। ভিড় সামলাতে শুক্রবার থেকেই প্রায় দু’ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। পাশাপাশি নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে তৎপরতা ছিল এদিন চোখের মতো। প্রসঙ্গত, মসজিদ নির্মাণের কথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন গত বছর। চলতি বছরে তিনি পৃথক দল গঠনের কথাও জানান। ৪ ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অংশ নিতে গেলে কলকাতায় ফিরহাদ হাকিম ঘোষণা করেন হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার কথা।

Post Views: 97

Continue Reading

Previous: ব্যাটিং বিপর্যয় ! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পণ্ডিচেরীর কাছে পরাস্ত বাংলা
Next: কুইন্টন ডি ককের সেঞ্চুরি, বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ানডেতে বড় রানের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
narendra-modi.png

মহিলাদের জন্য ১০ গ্যারান্টি, ভোটের পর CAA দ্রুত কার্যকর করার আশ্বাস মোদির

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.