Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ব্যাটিং বিপর্যয় ! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পণ্ডিচেরীর কাছে পরাস্ত বাংলা

ব্যাটিং বিপর্যয় ! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পণ্ডিচেরীর কাছে পরাস্ত বাংলা

Online Desk ডিসেম্বর 6, 2025
M.jpg

স্পোর্টস রিপোর্টার : সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট পর্বে যাওয়া কঠিন হয়ে গেল বাংলার কাছে। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে শনিবার হায়দরাবাদের জিমখানা মাঠে পণ্ডিচেরীর কাছে ৮১ রানে হার অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দলের। বাংলার শেষ ৮ উইকেট পড়ল ৬.২ ওভারে ২৬ রানের ব্যবধানে। শেষ ৬ উইকেট পড়ে ১৬ রানে! ফলে জয়ের জন্য ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেল বাংলা।

ওপেনিং জুটি ভেঙেছিল ৪ ওভারে ৪৪ রানে। ৫.২ ওভারে ৫৮ রানে দ্বিতীয় এবং ৭.৩ ওভারে ৭০ রানে পড়ে তৃতীয় উইকেট। করণ লাল ২৩ বলে ৪০, অভিমন্যু ৬ বলে ১২ ও অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। জয়ন্ত যাদব চারটি ও সিদাক সিং তিন উইকেট নেন।

যুবরাজ কেসোয়ানি ১১ বলে ৭, সুদীপ কুমার ঘরামি ৬ বলে ৫, শাকির হাবিব গান্ধী ৫ বলে ৩, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৯ বলে ৮, প্রদীপ্ত প্রামাণিক ৫ বলে ২, আকাশ দীপ ১ বলে ০, মহম্মদ শামি ৬ বলে ৫ রানে আউট হন। মুকেশ কুমার অপরাজিত থাকেন ২ বলে ০ রানে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। পণ্ডিচেরী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। অধিনায়ক আমন খান পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে করেন ৪০ বলে সর্বাধিক ৭৪। যশবন্ত শ্রীরাম আউট হন ৩৪ বলে ৪৫ রান করে।

মহম্মদ শামি ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ডট বল তিনিই করেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২টি উইকেট পান ৪ ওভারে ৫৩ রান খরচ করে। মুকেশ কুমার ৪ ওভারে ৩৯, আকাশ দীপ ৪ ওভারে ২০ ও প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ২৮ রান দিয়েছেন, তবে উইকেট পাননি। প্রদীপ্ত ১২টি, মুকেশ ও আকাশ ৯টি করে এবং ঋত্ত্বিক সাতটি ডট বল করেছেন।

Post Views: 128

Continue Reading

Previous: নানুরে আড্ডার মাঝেই বুথ সভাপতির উপর হামলায় মৃত্যু; উত্তেজনা এলাকায়
Next: বেলডাঙায় হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে লক্ষাধিক মানুষের জমায়েত, সবাই পেল না বিরিয়ানি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.