Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সেনা গুলিতে নিহত বাগু খান; দুর্গম পথ দিয়ে ভারতে জঙ্গী প্রবেশ করায় পারদর্শী ছিলেন এই হিউম্যান জিপিএস

সেনা গুলিতে নিহত বাগু খান; দুর্গম পথ দিয়ে ভারতে জঙ্গী প্রবেশ করায় পারদর্শী ছিলেন এই হিউম্যান জিপিএস

Online Desk আগস্ট 30, 2025
bagu-khan.png

ওঙ্কার ডেস্ক: কাশ্মীর সীমান্তে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। গুরেজ সেক্টরে ভোররাতের অভিযানে খতম হল কুখ্যাত জঙ্গি বাগু খান, যাকে সীমান্তে জঙ্গিদের কাছে ‘হিউম্যান জিপিএস’ নামে ডাকা হত। সেনা সূত্রে খবর, বাগু খানের পাশাপাশি আরও এক জঙ্গি গুলিবিনিময়ে মারা গিয়েছে। শনিবার ভোরে গুরেজ সেক্টরের নওশেরা নার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। সতর্ক জওয়ানরা তাদের উপস্থিতি টের পেতেই শুরু হয় গুলিবিনিময়। খানিকক্ষণের সংঘর্ষে খতম হয় বাগু খান এবং তার এক সঙ্গী। এখনও অন্তত পাঁচজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা, চলছে তল্লাশি অভিযান।
বাগু খান ওরফে ‘সমন্দর চাচা’ ১৯৯৫ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়েছিল। শুরুতে হিজবুল কমান্ডার হলেও পরে প্রায় সব জঙ্গি সংগঠনেরই আশ্রয়দাতা হয়ে ওঠে। সেনা সূত্রের দাবি, গত তিন দশক ধরে সীমান্তে শতাধিক অনুপ্রবেশ ঘটানোর নেপথ্যে ছিল বাগু খান। গুরেজের দুর্গম পাহাড়ি পথঘাট সে খুব ভালোভাবে আয়ত্ত করেছিল। তাই পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে আসা জঙ্গিদের সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে আনা ছিল তার প্রধান দায়িত্ব। এই অভিজ্ঞতার জন্যই জঙ্গি মহলে তার নাম হয়েছিল ‘হিউম্যান জিপিএস’। গোপন পাহাড়ি রাস্তা চিনে নেওয়ার ক্ষমতার জেরে বারবার সেনার চোখ এড়িয়ে সফলভাবে অনুপ্রবেশ করাতে পেরেছিল সে। নিরাপত্তা বাহিনীর মতে, সীমান্তপারের জঙ্গি সংগঠনগুলির কাছে বাগু খানের মৃত্যু একটি বড় ধাক্কা। কারণ, গুরেজ সেক্টরে অনুপ্রবেশ করানোর মতো এতটা অভিজ্ঞ কেউ আর বেঁচে নেই।
কয়েক দিন আগেই একই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা দুই জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা। তার পরেই এই বড় সাফল্য মিলল। ধারাবাহিক অভিযানে সীমান্তে সক্রিয় অনুপ্রবেশ নেটওয়ার্ক কার্যত টালমাটাল হয়ে গিয়েছে বলে মনে করছে নিরাপত্তা মহল।

Post Views: 123

Continue Reading

Previous: এসএসসির ‘অযোগ্য তালিকা’ ফাঁস! নাম রয়েছে তৃণমূল নেতার
Next: বিশ্ব রাজনীতির দ্বিখণ্ডীকরণের ইঙ্গিত! পশ্চিমি দাপটে জন্ম নিচ্ছে কি ভারত-চিন-রাশিয়ার জোটশক্তি?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.