Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসির ‘অযোগ্য তালিকা’ ফাঁস! নাম রয়েছে তৃণমূল নেতার

এসএসসির ‘অযোগ্য তালিকা’ ফাঁস! নাম রয়েছে তৃণমূল নেতার

Online Desk আগস্ট 30, 2025
20250830_163035.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবার তা প্রকাশ করার কথা এসএসস্যার। কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা। আর তা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে চর্চা। কারণ সেই তালিকায় নাম রয়েছে এক তৃণমূল নেতার, রয়েছে শাসকদলের এক বিধায়কের মেয়ের নামও।

সূত্রের খবর, নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থী রয়েছে ৯৯৩ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগে দাগি প্রার্থীর সংখ্যা ৮১০ জন। এর মধ্যে নবম দশম শ্রেণিতে ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। এছাড়া র‍্যাঙ্ক জাম্প করে অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সূত্রের খবর, এসএসসির অযোগ্য তালিকায় নাম রয়েছে প্রায় ১ হাজার ৯০০ জনের।

সংবাদ মাধ্যমে আগে ভাগেই তালিকা ফাঁস হয়ে যাওয়ায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, ‘এ হল স্বজনপোষণ ও দুর্নীতির চরমতম নিদর্শন’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এক্ষুণি পদত্যাগ করে। যারা রাজ্যের তরুণ প্রজন্ম ও যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খেলে তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। বাংলা এবার বিচার চায়।’

Post Views: 216

Continue Reading

Previous: ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে জীবনকৃষ্ণকে
Next: সেনা গুলিতে নিহত বাগু খান; দুর্গম পথ দিয়ে ভারতে জঙ্গী প্রবেশ করায় পারদর্শী ছিলেন এই হিউম্যান জিপিএস

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.