Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে জীবনকৃষ্ণকে

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে জীবনকৃষ্ণকে

Online Desk আগস্ট 30, 2025
20250830_154944.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর হাতে গ্রেফতার হওয়া বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এদিন আদালত কক্ষে ভেঙে পড়েন বিধায়ক। শনিবার এজলাসে উপস্থিত হন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহা এবং তাঁর পুত্র। পুত্রকে দেখে তাকে জড়িয়ে ধরেন বড়ঞার বিধায়ক। ছেলেকে দেখে কেঁদে ফেলেন তিনি।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় গত ২৫ অগস্ট মুর্শিদাবাদের কান্দির আন্দিতে গ্রামের বাড়ি থেকে জীবনকৃষ্ণকে গ্রেফতার করেন ইডির আধিকারিক। শনিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে কলকাতায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে তোলা হয়। সেখানেই বিচারক তাঁকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন ইডির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তরফে জীবনকৃষ্ণকে আবার হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ইডির আইনজীবীর দাবি, এই কয়েক দিনে তদন্তে অনেক কিছু পাওয়া গিয়েছে। তা জানিয়ে নথি দেওয়া হয়েছে। অন্য দিকে জীবনকৃষ্ণের আইনজীবী জাকির হুসেন বলেন, ইডি যে দুর্নীতির অভিযোগ করছে এ ক্ষেত্রে আমার মক্কেল থার্ড লাইন এজেন্ট। এই প্রক্রিয়ায় আরও বড় মাথা জড়িত থাকতে পারে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করেছিল জীবনকৃষ্ণ সাহাকে। যদিও সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছিলেন। এ বার তাঁকে গ্রেফতার করেছে ইডি। অভিযোগ, গত কয়েক বছরে এক কোটি টাকার বেশি লেনদেন করেছেন জীবনকৃষ্ণ।

Post Views: 112

Continue Reading

Previous: কেমন ছিল চলতি সপ্তাহের টিআরপি? কে করল বাজিমাত?
Next: এসএসসির ‘অযোগ্য তালিকা’ ফাঁস! নাম রয়েছে তৃণমূল নেতার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.