Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বৈভবের মত প্রতিভা যেন নষ্ট না হয় বোর্ডকে আর্জি গুরু গ্রেগের

বৈভবের মত প্রতিভা যেন নষ্ট না হয় বোর্ডকে আর্জি গুরু গ্রেগের

Online Desk মে 4, 2025
bai

স্পোর্টস ডেস্ক :প্রতিভা হয়তো অনেকেরই থাকে। কিন্তু তাকে আগলে না রাখলে সেই প্রতিভাধরও বিপথগামী হয়। হাতের সামনেই রয়েছেন বিনোদ কাম্বলি। শচীন তেণ্ডুলকরের থেকেও প্রতিভাবান ধরা হত তাঁকে। অথচ সেই কাম্বলি প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না। হারিয়েই গেলেন।

এখন তাঁর যা অবস্থা তা গোটা দেশ জানে। এসব দেখে শুনেই ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল সতর্ক করে দিচ্ছেন আইপিএলে আলোড়ন সৃষ্টিকারী বৈভব সূর্যবংশীকে। তাঁকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, সুরক্ষিত করা হয় তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অনুরোধ করেছেন চ্যাপেল।

ভারতের প্রাক্তন কোচ চ্যাপেল লিখেছেন, ”শুধু মাত্র প্রতিভার জন্যই যে শচীন তেণ্ডুলকর কিশোর বয়স থেকে সাফল্য পেয়েছে তা নয়, দারুণ একটা সাপোর্ট সিস্টেমের জন্যও সাফল্য পেয়েছে। কোচ, পরিবার শচীনকে বাইরের সার্কাস থেকে রক্ষা করেছে।”

বিনোদ কাম্বলিকে নিয়ে চ্যাপেলের মত, তাঁর উত্থান হয়েছিল চমকপ্রদ ভাবে। শেষটা তার থেকেও নাটকীয় ছিল। পৃথ্বী শ-ও প্রতিভাধর হয়ে হারিয়ে গিয়েছেন বললেও ভুল বলা হবে না।

এই প্রেক্ষিতে চ্যাপেলের পরামর্শ বিস্ময় বালক বৈভবকে। প্রাক্তন অজি গ্রেট লিখেছেন, ”বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজি, মেন্টর আর সংবাদমাধ্যম বৈভবকে সুরক্ষা দাও।”

সূর্যবংশী রীতিমতো চমকে দিয়েছেন ক্রিকেটবিশ্বকে। অভিষেকেই চমকে দিয়েছিলেন তিনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে বৈভবের সেঞ্চুরি জেতায় রাজস্থান রয়্যালসকে।

Post Views: 146

Continue Reading

Previous: ‘আমার পরিবারে কেউ ভাঙন ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হেয় ‘মোহনবাগান নির্বাচনের আগে দেবাশিসের উদ্দেশ্য বিস্ফোরক টুটু বসু
Next: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.