Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালোচ বিদ্রোহীদের গোলাবর্ষণে মৃত্যু ৯ পাক জওয়ানের

বালোচ বিদ্রোহীদের গোলাবর্ষণে মৃত্যু ৯ পাক জওয়ানের

Online Desk নভেম্বর 1, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: পাক সেনার সঙ্গে বালোচিস্তানের বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত। শনিবার পাক সেনার কনভয় লক্ষ্য করে একাধিক গোলাবর্ষণ করে বালোচ বিদ্রোহীরা। যার ফলে মৃত্যু হয়েছে অন্তত ৯ জন পাক জওয়ানের। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের সশস্ত্র ওই গোষ্ঠী। তবে বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি পাকিস্তান সরকারের তরফে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের কালাট জেলার একটি হাইওয়ের উপর দিয়ে শনিবার পাক সেনার দু’টি কনভয় যাচ্ছিল। সেই সময়ে আচমকা সেখানে হামলায় চালায় বালোচ লিবারেশন আর্মির সদস্যরা। পাক সেনার কনভয় লক্ষ্য করে বালোচ বিদ্রোহীরা এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। অতর্কিতে এই হামলায় প্রথমে হতভম্ব হয়ে যায় পাক সেনা জওয়ানরা। পরে ধাতস্থ হয়ে তারাও পাল্টা গুলি চালাতে শুরু করে। প্রায় এক ঘন্টা ধরে গুলি বিনিময় হয় উভয় পক্ষের মধ্যে। সূত্রের খবর, ৯ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে এই হামলায়। তবে বালোচ বিদ্রোহীদের কারও প্রাণহানি হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বালোচ লিবারেশন আর্মি দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ থেকে পৃথক হওয়ার জন্য। একাধিক বার তারা পাকিস্তানের সেনা ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সেনা বাহিনী থেমে থাকেনি। পাক সেনার তরফে পাল্টা জবাব দেওয়া হয়েছে একাধিক বার। বুধবার রাতে পাক জওয়ানদের আক্রমণে বালোচিস্তান লিবারেশন আর্মির অন্তত ১৮ জন সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে। পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর এই তথ্য জানিয়েছে।

Post Views: 98

Continue Reading

Previous: ১৮ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’
Next: ‘মুভিং ফোকস’ এবার ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে, ক্যামেরা বন্দী গৌতম ঘোষের কর্মজীবন

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.