Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৮ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

১৮ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

Online Desk নভেম্বর 1, 2025
mamata-dd.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ১৮ ডিসেম্বর বঙ্গে হতে চলেছে কনক্লেভ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিনিয়োগকারীদের এই সমাবেশ আয়োজিত হতে চলেছে। বাম জমানার পর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করে শাসকদল। রাজ্যে শিল্প কতটা এগিয়েছে, কত কর্মসংস্থান হয়েছে, সেই সমস্ত তথ্য নিয়ে হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’। সেই সম্মেলনে সাফল্যের কথা শোনাবেন বিনিয়োগকারীরা।

শুক্রবার নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠক হয়। সেই বৈঠকের পরই এই কনক্লেভের কথা ঘোষণা করা হয়। ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ও রাজ্যের অর্থ দফতরের প্রিন্সিপ্যাল চিফ অ্যাডভাইজার অমিত মিত্র। সূত্রের খবর, ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভ হবে। শুধু তাই নয়, শিল্পপতিদের এই সমাবেশের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এই কনক্লেভ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, ‘শিল্পে যাঁরা সফল হয়েছেন, তাঁরাই বলবেন কত বিনিয়োগ হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে। শিল্পক্ষেত্রে সাফল্যের বিবরণ এবং দৃষ্টান্ত এই কনক্লেভে আমরা পাব। নতুন কী প্রকল্প হবে, কত বিনিয়োগ আসবে সে বিষয়েও এই কনক্লেভ থেকে জানা যাবে।’

নবান্ন সূত্রের খবর, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দেশ দেন, সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রে সমস্যার সমাধান করে শিল্পের বিকাশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিনই ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’ এর কথা ঘোষণা করা হয়। সূত্রের দাবি, ইস্পাত, জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সেমিকন্ডাক্টর শিল্পক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Post Views: 100

Continue Reading

Previous: সতিই কি ‘দেরি হয়ে গেছে’? ফের বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত এবং মমতা শংকরের জুটি
Next: বালোচ বিদ্রোহীদের গোলাবর্ষণে মৃত্যু ৯ পাক জওয়ানের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.