Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সতিই কি ‘দেরি হয়ে গেছে’? ফের বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত এবং মমতা শংকরের জুটি

সতিই কি ‘দেরি হয়ে গেছে’? ফের বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত এবং মমতা শংকরের জুটি

Online Desk নভেম্বর 1, 2025
rdtgf.png

ওঙ্কার ডেস্ক: ১৯৮২ সালে ‘খারিজ’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত এবং মমতা শংকর। এই তালিকায় আরও রয়েছে ‘গৃহযুদ্ধ’, ‘আহারে মন’, ‘পালান’-এর মতো ছবি। প্রত্যেক ছবিতে তাঁদের অভিনয় দর্শকমহলে বহুল প্রশংসিত। প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘পালান’ ছবিতে অঞ্জন-মমতাকে শেষ দেখা গিয়েছিল। এবার সেই জুটিকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। তাঁর পরিচালিত ছবি ‘দেরি হয়ে গেছে’-তে। সদ্য প্রকাশ্যে এসেছে সেই ছবির পোস্টার।
ছবি প্রসঙ্গে পরিচালক জানান, বয়স্ক মানুষদের সম্পর্ক নিয়ে যে ট্রেন্ড শুরু হয়েছে ছবির, জানি দেখা হবে তার থেকে সম্পূর্ণ আলাদা। সপ্তাশ্বর কথায়, “এটা কিন্তু স্রেফ বয়স্কদের প্রেমের উপাখ্যান নয়। স্রেফ প্রেমের ছবি। আমি অন্তত সেভাবে ভেবেছি। গল্পের খানিক আঁচ দিলে বুঝতে পারবেন। এই ছবিতে অঞ্জন দত্ত অভিনীত চরিত্রের নাম ‘ঋষি’। এক সময়কার লালবাজারের দুঁদে পুলিশ অফিসার। কাজপ্রেমি মানুষ ছিলেন কর্মজীবনে। বিয়ে আর করা হয়ে ওঠেনি। যদিও ঋষি দুরন্ত প্রেমে পড়েছিল একবার ‘সংঘমিত্রা’-র। সেই নারীর চরিত্রেই রয়েছেন মমতা শংকর। যদিও পরিবারের চাপে ‘ঋষি’কে আর বিয়ে করা হয়ে ওঠেনি ‘সংঘমিত্রা’-র। যাই হোক, বহু বছর পর একটি ঘটনার জেরে ‘সংঘমিত্রা’কে তীব্রভাবে মনে পড়ে ঋষির। খবর পেয়েই ছদ্মবেশে সংঘমিত্রাকে একবার দেখতে, সম্ভব হলে একটু কোটা বলার আকুল তাড়নায় সেখানে হাজির হয় ‘ঋষি’। কিন্তু ছদ্মবেশে! বহু বছর পর মুখোমুখি হয় দুই প্রাক্তন। তারপর? তারপর কী হয় তাঁদের? সেই নিয়েই এগোবে এই ছবি ‘দেরি হয়ে গেছে’। হৃদয়ের পাগলামোর গল্প বলবে এই ছবি, বৃদ্ধ বয়স মানেই যে প্রেমের স্ম্রিতিচারনা…এরকম চিন্তাভাবনার কোনও জায়গাই নেই এই গল্পে।” এখন দেখার এই গল্প দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে।

Post Views: 155

Continue Reading

Previous: দীপিকা-আলিয়ার রসিক যুগলবন্দি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next: ১৮ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.