Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপিকা-আলিয়ার রসিক যুগলবন্দি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দীপিকা-আলিয়ার রসিক যুগলবন্দি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Online Desk নভেম্বর 1, 2025
zf.png

ওঙ্কার ডেস্ক: বিনোদনজগতে টলি ও বলিপাড়ায় তারকাদের সম্পর্কের মেলবন্ধন দেখা গেল ২০২৫ সালে। মাস দুয়েক আগে টলিউডের মিমি-শুভশ্রীর রিল প্রকাশ্যে আসতেই সাড়া ফেলে দিয়েছিল। এবার অক্টোবরের শেষে বলিউডের হ্যালোইন পার্টিতে চমক দিলেন দীপিকা-আলিয়ার রসিক যুগলবন্দি। যা দেখে তোলপাড় দুই নায়িকার ভক্ত শিবির। এককথায় শুক্রবার রাতে যে বলিউডের দুই সুপারস্টার নায়িকা সমাজমাধ্যমে ঝড় তুলেছেন তা বলাই বাহুল্য।
পঁচিশের তারকাময় হ্যালোইন পার্টিতে উর্দিধারী ‘লেডি সিংহম’ অবতারে ধরা দিতে দেখা যায় দীপিকা পাড়ুকোন। অন্যদিকে পশ্চিমী সিনেমা ‘টোম্ব রাইডার’-এর অনুকরণে ‘লারা ক্রফ্ট’ বেশে আসেন আলিয়া ভাট। সমাজমাধ্যমে ভাইরাল হ্যালোইন পার্টির ঝলকেই ধরা পড়ল সেই ব্লকবাস্টার দৃশ্য। যেখানে দীপিকার হাত থেকে বন্দুক নিয়ে আলিয়াকে রসিকতা করতে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। আর ‘প্রাক্তন-বর্তমানে’র এহেন রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। অন্যদিকে, ভক্তরা খুঁজলেন রণবীর কাপুরকে। বছরখানেক বাদে আলিয়া এবং দীপিকাকে একফ্রেমে পেয়ে খুশির জোয়ার অনুরাগী শিবিরেও। প্রিয় নায়িকাদের জন্য গলা ফাটাচ্ছেন তাঁরা। কারও মন্তব্য, ‘আলিয়া-দীপিকা একসঙ্গে, এ তো শতাব্দীর সেরা ফ্রেম।’ কেউ বলছেন, মধ্যমণি রণবীর কোথায়, ‘প্রাক্তন-বর্তমান’-এর যুগলবন্দিতে ওঁর প্রতিক্রিয়া দেখতে চাই। এহেন নানা মন্তব্যের ছয়লাপ নেটভুবনে।
দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার নায়িকা। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি কেরিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাবড় বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে ‘পদ্মাবতী’কে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই’। যার জেরে দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব! তবে দুই অভিনেত্রী অতীতের মান-অভিমান মিটিয়ে নিলেও তাঁদের সখ্যতা এযাবৎকাল খুব একটা ধরা পড়েনি ক্যামেরার লেন্সে! কিন্তু এবার বলিউডের হাইপ্রোফাইল হ্যালোইন পার্টি সাক্ষী থাকল সেই বিরল দৃশ্যের।

Post Views: 111

Continue Reading

Previous: আলিপুরদুয়ারে বিডিওকে হুমকির অভিযোগে বিতর্কে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা
Next: সতিই কি ‘দেরি হয়ে গেছে’? ফের বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত এবং মমতা শংকরের জুটি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.