Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুর চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বেঙ্গালুরুর চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 21, 2025
Kerala_court_minor_rape_1752764210499_1752764210694.jpg

ওঙ্কার ডেস্ক: বেঙ্গালুরু শহরে চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ত্বকের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক তরুণী। সেখানে গিয়েই ঘটেছে অপ্রীতিকর ঘটনা।
ঘটনাটি ঘটে ১৮ অক্টোবর। স্থানীয় এক ত্বকবিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যান ওই তরুণী। চিকিৎসার অজুহাতে অভিযুক্ত চিকিৎসক তাঁকে পোশাক খোলার নির্দেশ দেন। এরপরই চিকিৎসক  অশালীনভাবে স্পর্শ করেন তরুণীকে ও জোর করে চুম্বন করার চেষ্টা করেন। তরুণীর অভিযোগ, চিকিৎসক তাঁকে একাধিকবার ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দেন, এমনকি একটি হোটেলে দেখা করার কথাও বলেন। তরুণী আপত্তি জানালে হুমকি দেওয়াও শুরু করেন ওই চিকিৎসক।
পরিস্থিতি সহ্য করতে না পেরে তরুণী পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর পরিবারের উদ্যোগেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও হুমকির ধারায় মামলা রুজু হয়েছে।
ঘটনার জেরে চিকিৎসা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।চিকিৎসা ক্ষেত্রে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে সমাজের বিভিন্ন মহল থেকে।
উল্লেখ্য, গত বছর আর.জি. কর মেডিক্যাল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছিল। তার পর ফের বেঙ্গালুরুর এই ঘটনা চিকিৎসা পরিষেবার নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

Post Views: 103

Continue Reading

Previous: হাতে রক্ত মাখা ছোরা, চোখে মুখে রক্তের ছিটে, নতুন অবতারে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Next: মহামেডানকে ছাগলের তৃতীয় সন্তানের মত দেখা হচ্ছে বললেন নওশাদ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.