Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাতে রক্ত মাখা ছোরা, চোখে মুখে রক্তের ছিটে, নতুন অবতারে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

হাতে রক্ত মাখা ছোরা, চোখে মুখে রক্তের ছিটে, নতুন অবতারে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Online Desk অক্টোবর 21, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: মাসখানেক আগেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জানালার ধারে বসে হাতে একটা ছোরা নিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ক্যাপশনে লিখেছিলেন ‘হাসতে হাসতে খুন করে দেবো’। তখনই সকলে আন্দাজ করেছিলেন যে, পরিচালক ও নায়িকার যুগলবন্দী ঘটতে চলেছে আরও একবার। অবশেষে প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘ওয়েটিং রুম’এ দর্শক দেখতে পাবেন শুভশ্রীকে।
এই ছবিতে নায়িকার ফার্স্ট লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন দর্শক। শুভশ্রীকে এখানে দেখা যাচ্ছে অন্য এক লুকে। তাঁর চোখেমুখে প্রতিশোধের আগুন, হাতে রক্তমাখা ছোরা। সারা মুখে রক্ত, চোখে জল। কালীপুজোর আবহে ছবির পোস্টার প্রকাশ্যে এনে এই ছবি যে নারীকেন্দ্রীক উদযাপন তা স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে, শীগ্রই শুরু হতে চলেছে ‘ওয়েটিং রুম’ ছবির শুটিং। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘দীপা’। তারই জীবনসফর ফুটে উঠবে এই ছবিতে।
শুভশ্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, অনির্বান চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। উল্লেখ্য কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। যে ছবি রমরমিয়ে চলেছে প্রেক্ষাগৃহে। এবার নতুন ভুমিকায় তাঁকে দেখার জন্য উৎসুক অভিনেত্রীর অনুরাগীরা।

Post Views: 120

Continue Reading

Previous: সাইবার ক্রাইম থেকে গ্রাহকদের বাঁচাতে উদ্যোগী সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতায় অভিনব কর্মসূচি “সতর্কতা আমাদের দায়িত্ব”
Next: বেঙ্গালুরুর চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.