Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • সরকারের সঙ্গে কোনও বিরোধ নেই, জানাল বাংলাদেশের সেনা

সরকারের সঙ্গে কোনও বিরোধ নেই, জানাল বাংলাদেশের সেনা

Online Desk মে 27, 2025
20250527_132212.jpg

ওঙ্কার ডেস্ক: সেনাবাহিনীর সঙ্গে মহম্মদ ইউনুস সরকারের সম্পর্কের অবনতি হয়েছে বলে বিগত কয়েক দিন ধরে চর্চা চলছে। এই আবহে এবার বাংলাদেশের সেনাবাহিনীর তরফে স্পষ্ট জানানো হল অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই। সোমবার ঢাকায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা।

এদিন নাজিম-উদ-দৌলা বলেন, ‘সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিরোধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বয় রেখে কাজ করছি।’

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সুর মিলিয়ে মন্তব্য করেছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে। যে মন্তব্যের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘনিষ্ঠ মহলে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে বাংলাদেশের মাটি ব্যবহার করে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে ‘মানবিক করিডর’ স্থাপন নিয়েও প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার। এই আবহে সেনার সঙ্গে ইউনুসের সম্পর্কের ফাটল ধরেছে বলে জল্পনা তৈরি হয়েছিল।

Post Views: 396

Continue Reading

Previous: ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে বার্তা পাক প্রধানমন্ত্রীর
Next: মুসলিম মহিলা আইএএস অফিসারকে পাকিস্তানি বলে আক্রমণ বিজেপি নেতার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.