Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুসলিম মহিলা আইএএস অফিসারকে পাকিস্তানি বলে আক্রমণ বিজেপি নেতার

মুসলিম মহিলা আইএএস অফিসারকে পাকিস্তানি বলে আক্রমণ বিজেপি নেতার

Online Desk মে 27, 2025
20250527_135040.jpg

ওঙ্কার ডেস্ক: মুসলিম মহিলা আইএএস অফিসারকে পাকিস্তানি বলে আক্রমণ করলেন কর্নাটকের এক বিজেপি নেতা। অভিযোগ, মুসলিম মহলা আইএসএস অফিসার ফওজিয়া তারানুমকে সরাসরি ‘পাকিস্তানি’ বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা এন রবিকুমার।

ঘটনার সূত্রপাত গত ২১ মে। ওই দিন কর্নাটকের বিরোধী দলনেতা সি নারায়ণস্বামীকে কালাবুর্গি জেলার একটি গেস্ট হাউসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখেছিল কংগ্রেসের কর্মীরা। তার বিরুদ্ধে হাত শিবিরের অভিযোগ, বিজেপির সভায় ওই নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ককে ‘কুকুর’ বলেছিলেন। নারায়ণস্বামীর এই মন্তব্যের পরেই উত্তেজনা ছড়ায় কালাবুর্গিতে। বিজেপির অভিযোগ, সেই সময় ওই জেলার দায়িত্বপাপ্ত ডেপুটি কমিশনার ফওজিয়া কোনও পদক্ষেপ করেননি।

এর পরেই ডেপুটি কমিশনারের বিরুদ্ধে সরব হন রবিকুমার। সোমবার তিনি ওই আধিকারিককে নিশানা করে বলেন, ‘এখানকার ডেপুটি কমিশনার একজন আইএএস অফিসার। তিনি পাকিস্তান থেকে এসেছেন কি না জানি না।’ উপস্থিত বিজেপি কর্মীরা নেতার এই কথা শুনে হাততালি দেন। এর পরেই ওই নেতা বলেন, ‘আপনাদের হাততালির শব্দ শুনে মনে হচ্ছে উনি সত্যিই পাকিস্তান থেকে এসেছেন।’ বিজেপি নেতার এমন মন্তব্যে নিন্দায় সরব হয়েছেন অনেকে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে রবিকুমারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর অভিযানের পর ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে নিন্দার মুখে পড়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ। যদিও পরে তিনি ‘ভাষা প্রয়োগের ভুল’ বলে ক্ষমা চেয়েছিলেন।

Post Views: 230

Continue Reading

Previous: সরকারের সঙ্গে কোনও বিরোধ নেই, জানাল বাংলাদেশের সেনা
Next: কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে, প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.