Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে, প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে, প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস

Online Desk মে 27, 2025
Untitled-design.png

ওঙ্কার ডেস্ক : নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। প্রয়াত নাসির উদ্দিন আহমেদের খালি থাকা আসনে প্রার্থী হিসেবে তার মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।
২০১১ ও ২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। গত বিধানসভা নির্বাচনে নাসির উদ্দিন প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন। এবারেও উপনির্বাচনে তৃণমূল দল জিতবে বলে আশাবাদী সবুজ শিবির ।
নাসিরুদ্দিন ঘনিষ্ঠমহলে ‘লাল’ নামে পরিচিত ছিলেন । ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হয়। নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। আগামী ১৯ শে জুন বৃহস্পতিবার কালীগঞ্জে উপনির্বাচন ও ভোটগণনা হবে ২৩ জুন।
চলতি সপ্তাহের মঙ্গলবার তৃণমূল সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার বলেন, এই সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই নেওয়া হয়েছে।তিনি প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনের প্রার্থী করার জন্য নির্দেশ দিয়েছেন ।
কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী আলিফা আহমেদ স্নাতক এবং বর্তমানে তিনি বিবাহিত। এর আগে নদীয়া জেলায় বাবা নাসিরুদ্দিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে থেকেছেন তিনি।
তৃণমুল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার আরো জানান, “আলিফা এর আগে কালীগঞ্জেরই একটি আসন থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। তিনি রাজনীতিতে নতুন নন। বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাঁকে চেনেন, ভালবাসেন এবং তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটের দিনের জন্য।”

Post Views: 221

Continue Reading

Previous: মুসলিম মহিলা আইএএস অফিসারকে পাকিস্তানি বলে আক্রমণ বিজেপি নেতার
Next: ভারত – চীন সীমান্তের নির্মীয়মান সেতুর রাস্তায় ধস, উদ্বেগ সাংসদ রাজু বিস্তার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.