Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়তির হাতছানি ! গত ৬মাসেই ডুবে মৃত্যু ৬২ জনের

কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়তির হাতছানি ! গত ৬মাসেই ডুবে মৃত্যু ৬২ জনের

Online Desk আগস্ট 3, 2025
Sea.jpg

ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্যের মধ্যে যেন ওৎ পেতে থাকে মৃত্যুর হাতছানি। নিয়তির এই পরিহাস কখন যে মুছে দেবে পর্যটকের হাসি তার কোনো নিশ্চয়য়তা নেই। এবছর প্রথম ৬ মাসেই এই সৈকতে স্নান করতে গিয়ে কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে জানা গেছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বাংলাদেশ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) যে সর্বশেষ তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কক্সবাজারে কমপক্ষে ৬২ জন ডুবে মারা গেছেন, যার মধ্যে ১২ জন বিভিন্ন জনপ্রিয় সমুদ্র সৈকত পয়েন্টে মারা গেছেন।

সিআইপিআরবি কর্মকর্তারা কক্সবাজারের পাবলিক সমুদ্র সৈকতে আরও ভাল তদারকি এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কারণ বাংলাদেশে বিশেষ ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা এখানে ব্যাপকভাবে বেড়ে যায়।

তারা কক্সবাজারে ছুটি কাটাতে আসা মানুষদের বর্ষার মরশুমে স্নানের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভ্রমণার্থীরা যাতে কোনো অবস্থায় ঝুঁকি না নেন তা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে সিআইপিআরবি। বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতের বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের এই বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থা।

এর আগে ১৬ জুলাই কক্সবাজারের শৈবাল পয়েন্টে সমুদ্রে স্নান করার সময় ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহতের নাম রায়ান নূর আবু সামিম, সে শহরের বৈদ্যঘোনা এলাকার অষ্টম শ্রেণির ছাত্র। বাংলাদেশ ভিত্তিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, সে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ত।

সৈকতের লাইফগার্ড ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্কুল মাঠে ফুটবল খেলার পর সকাল ১১টা নাগাদ ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল শৈবাল পয়েন্টে স্নান করতে যায়। সৈকতের ওই অংশে কোনও লাইফগার্ড মোতায়েন করা হয়নি।” এর আগে ৮ জুলাই, তিনজন শিক্ষার্থী ঢেউয়ের কবলে ভেসে যায়। দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে, তৃতীয় নিহত অরিত্র হাসানের মৃতদেহ এখনও নিখোঁজ রয়েছে।

Post Views: 279

Continue Reading

Previous: ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় বড় পর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
Next: উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.