Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় বড় পর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় বড় পর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Online Desk আগস্ট 3, 2025
ytu.png

ওঙ্কার ডেস্ক: যিশু সেনগুপ্ত আবারও ফিরছেন বাংলা ছবিতে। শুনলেই নড়ে বসেন বাংলা ছবির দর্শকেরা। ছোট পর্দার এই অভিনেতাকে বরাবর বাঙালি দর্শকদের প্রিয়। তাঁর অনুরাগীরা তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন। টলিপাড়ার গুঞ্জন, অনেক বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরছেন। তবে এবার হাড়হিম খলনায়ক বা গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা হয়ে নয়। শোনা যাচ্ছে, এবার তিনি নায়ক। পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় তাঁর আগামী ছবিতে এ ভাবেই নাকি দেখা যাবে যিশুকে।

সম্প্রতি, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। তাঁদের সহযোগিতা করছেন মহেশ ভট্ট। মাঝে এও শোনা গিয়েছিল, যিশু-সৌরভের প্রযোজনায় বহু বছর পরে পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান পরিচালক। আবার শোনা গিয়েছে, ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থাই করতে চলেছেন। বিষয়টি নিয়ে যিশু এবং সৌরভ দুজনের কেউই মুখ খোলেন নি এখনও পর্যন্ত। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, যিশু-সৌরভ ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজক না-ও হতে পারেন। তবে তাঁদের প্রযোজনায় মহেশ ছবি পরিচালনা করতে চলেছেন। ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ জোরকদমে চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি ছবি প্রযোজনা দিয়ে খাতা খুলবেন দুই প্রযোজক-অভিনেতা।

গুঞ্জন, আপাতত পরিচালক ইন্দ্রদীপ তাঁর সাম্প্রতিক ছবি ‘গৃহপ্রবেশ’-এর সাফল্য উপভোগ করছেন। তাঁর নতুন ছবির শুটিং সম্ভবত আগামী বছর শুরু করবেন বলেই গুঞ্জন চলছে। ‘গৃহপ্রবেশ’ ছবি মাত্র কয়েক দিনে কোটির ক্লাবে পা রেখেছে। এই ছবিতে প্রথম জুটি বেঁধেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়-জীতু কমল। প্রসঙ্গত, অভিনেতা যিশু সেনগুপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে ‘প্রভু নিত্যানন্দ’-এর ভূমিকায় অভিনয় রয়েছেন।

Post Views: 165

Continue Reading

Previous: শ্রীনগর বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড ! বিমানকর্মীদের উপর মারমুখী চড়াও সেনা অফিসারের, আহত ৪
Next: কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়তির হাতছানি ! গত ৬মাসেই ডুবে মৃত্যু ৬২ জনের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.