Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে দুই ছিনতাইকারী চক্রের দলনেতা সহ ৯জন গ্রেফতার

বাংলাদেশে দুই ছিনতাইকারী চক্রের দলনেতা সহ ৯জন গ্রেফতার

Online Desk মে 14, 2024
bangladesh.jpg

আল সাদি, ঢাকা : বাংলাদেশের গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী চক্রের দলনেতা সহ মোট ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব। ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ছোরা, ১টি চাাপতি ও ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আশিক (২৮), মোঃ আবু তাহের (৩০), মোঃ আরিফ হোসেন (২৮), মোঃ শাকিল হোসেন (২৯), আহাম্মদ আজিজ রনি (৩২), মোঃ আরমান (২৮), মোঃ হাসিবুর রহমান (২৭), শ্রী আনন্দ বাবু (৩০), মোঃ ইমন হোসেন রনি (২৯)।

র‍্যাব-০১ এর স্পেশালাইজড কোম্পানীর কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

মেজর জুন্নুরাইন বিন আলম বলেন,মরকুন গুদারাঘাট এলাকায় ফাঁকা মাঠে একত্রিত হয়ে দুইটি দল ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে দুই দলের দলনেতা সহ ৯ জনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গাজীপুরবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরে আসা যাত্রীরা যাতে নিরাপদে সড়ক পথে চলাচল করতে পারে এবং নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 143

Continue Reading

Previous: সন্দেশখালির অপরাধীদের আড়াল করতে চাইছেন মমতা : অধীর
Next: রাজকে সঙ্গে নিয়ে জমজমাট প্রচার পার্থর

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.