Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনলাইনে আবেগতাড়িত হাসিনা, কী বলেছেন জানুন বিশদে

অনলাইনে আবেগতাড়িত হাসিনা, কী বলেছেন জানুন বিশদে

Online Desk জানুয়ারি 18, 2025
ZSDREG.png

ওয়েব ডেস্ক: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচারিত হয়েছে। ৭৭ বছরের শেখ হাসিনা আবেগপ্রবণভাবে তাতে বেশ কিছু কথা বলেছেন। বিরোধী রাজনৈতিক দল তাঁকে হত্যার ষড়যন্ত্র করলেও আল্লার কৃপায় কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এই অডি ক্লিপটি অনলাইনে ছড়িয়েছে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ পার্টি।
গত ৫ অগাস্ট ঢাকা থেকে শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা ভারতে পালিয়ে আসার পর থেকে ওঁরা দিল্লিতে রয়েছেন। হাসিনা দেশ ছাড়ার পরে তাঁর বাংলোয় হামলা চালায় আন্দোলনকারীদের একাংশ। এরপর থেকে চলেছে বাংলাদেশের বাসিন্দা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর লাগাতার হামলাও।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে বর্তমানে ক্ষমতাসীন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানালেও ভারতের বিদেশমন্ত্রক সেই দাবিতে কর্ণপাত করেনি। হাসিনা অনলাইনে বলেছেন, আর কিছুটা সময় যদি তিনি বাংলাদেশে থাকতেন, তাহলে তাকে হত্যা করা হত। যেভাবে ২০০৪ সালের ২১ অগাস্ট প্রাণে বেঁচে গিয়েছিলেন কোটালিপাড়ায় গ্রেনেড হামলার পরে এবারও প্রাণরক্ষা হল আশ্চর্যভাবেই।
হাসিনা আবেগতাড়িত কণ্ঠে বলেছেন, আমি বিপর্যস্ত, আমি দেশছাড়া, ঘরছাড়া। সবকিছু যেন পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কোটাবিরোধী ছাত্র আন্দোলন সহিংস হয়ে উঠে। এরপর চার শতাধিক নাগরিকের মৃত্যুর ঘটনার পরে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

Post Views: 106

Continue Reading

Previous: জাল ডিঙিয়ে পালালো বন্দোয়ানের বাঘ, বাঘের আতঙ্কে আগুন জ্বালিয়ে রাত জেগে পাহারা গ্রামবাসীদের
Next: শনিবারই কলকাতায় ভারত-ইংল্যান্ড দল, প্রস্তুতি শুরু রবিবার থেকেই

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.