Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন ! বৈষম্যের বিরুদ্ধে পথে নামল ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারা

বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন ! বৈষম্যের বিরুদ্ধে পথে নামল ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারা

Online Desk আগস্ট 28, 2025
Bangladesh.jpg

ওঙ্কার ডেস্ক : ফের ছাত্র বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে ! ঢাকার শাহবাগ মোড়ে দু দিন ধরে চলা ছাত্র অবরোধের ভিতর থেকে উঠে আসছে সেই একই উচ্চারণ- বৈষম্য বিরোধী শ্লোগান। ফলে বছরখানেক আগে ছাত্রবিক্ষোভের জেরে বাংলাদেশের গন-অভ্যূত্থানের ছায়া ফের গাড় হচ্ছে জনমানসে। যাকে ভিত্তি করে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে এল ইউনুস সরকার, বছর ঘুরতে না ঘুরতে আবার সেই একই পটভূমি মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশের বুকে ?

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী তিন দফা দাবিতে লাগাতার অবোরোধ চালিয়ে যাচ্ছে ঢাকার শাহবাগ মোড়ে। বিক্ষোভকারী ছাত্ররা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে এগানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে বলে জানা গেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো জানিয়েছে, এরপর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়, যার ফলে শিক্ষার্থীরা শাহবাগে ফিরে যেতে বাধ্য হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত “মার্চ টু ঢাকা” কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের প্রধান সড়ক দখল করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি খালিদ মনসুরের মতে, শিক্ষার্থীরা একটি মিছিল বের করে চৌরাস্তা দখল করে। তিনি আরও বলেন, শাহবাগ এলাকায় যানবাহন চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনসাধারণের অসুবিধা হয়।

শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকে- “ছাগল দিয়ে চাষ করা যাবে না, এটা হবে না”, “যোগ্যতা, অথবা কোটা, যোগ্যতা, যোগ্যতা”, এবং “আমার সোনার বাংলায়, বৈষম্যের কোনও স্থান নেই”, ইত্যাদি। একই সঙ্গে বিক্ষোভকারীরা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মধ্যে দেশব্যাপী সংহতির আহ্বান জানিয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও আহ্বান জানানো হয়েছে যাতে তাঁরা শাহবাগে বিক্ষোভে যোগ দেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করতে না দেওয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নবম শ্রেণীতে পদোন্নতি না দেওয়া এবং স্নাতক ইঞ্জিনিয়ারদের দশম শ্রেণীর চাকরিতে প্রবেশের সুযোগ দেওয়া। এই তিন দফা দাবিতে মঙ্গলবার থেকে তারা শাহবাগ মোড় অবরোধ শুরু করে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এ রিজওয়ান নামে একজন প্রতিবাদী শিক্ষার্থী জানিয়েছে, “আমরা তিনটি দাবি পেশ করেছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা পূরণ না করায়, আজ আমরা আরও কঠোর পদক্ষেপ নিয়েছি”। বস্তুত ছাত্র আন্দোলনের পথ ধরে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেও এর মধ্যেই বাংলাদেশ অসংখ্য প্রতিবাদ আন্দোলন এবং আইনশৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

Post Views: 350

Continue Reading

Previous: সমাজ গঠনে রবীন্দ্রনাথ এবং আর এস এস
Next: ছবি মুক্তির আগে শিরডি সাঁইবাবার মন্দিরে সিদ্ধার্থ ও জাহ্নবী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.