Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছবি মুক্তির আগে শিরডি সাঁইবাবার মন্দিরে সিদ্ধার্থ ও জাহ্নবী

ছবি মুক্তির আগে শিরডি সাঁইবাবার মন্দিরে সিদ্ধার্থ ও জাহ্নবী

Online Desk আগস্ট 28, 2025
hjy.png

ওঙ্কার ডেস্ক: মুক্তির আগেই ‘পরম সুন্দরী’ ছবির প্রচারে বিভিন্ন মন্দির ও অনুষ্ঠানকে বেছে নিয়েছিল ছবির টিম। ছবি মুক্তির আর মাত্র একদিন বাকি। ২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘পরম সুন্দরী’। শেষ মুহূর্তের প্রচার সারতে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌছালো ছবির টিম। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ভিডিও।
সেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের ফ্লোরাল প্রিন্টেড একটি সালোয়ার স্যুটে সেজে মন্দিরে পুজো দিতে এসেছেন জাহ্নবী। সঙ্গে রয়েছেন সিদ্ধার্থও। একসঙ্গে পুজো দিচ্ছেন তাঁরা মন দিয়ে। নিজেদের নতুন ছবির ভালো ফলের আশায় প্রার্থনায় কোনও ত্রুটি রাখেননি তাঁরা। উল্লেখ্য, এর আগে তিরুমালা মন্দির থেকে, জন্মাষ্টমীর দহি হান্ডির অনুষ্ঠান এমনকি দিল্লির রাস্তায় জমিয়ে স্ট্রীট ফুড খেয়ে অনুরাগীদের মাঝে ছবির প্রচার চালিয়েছেন তাঁরা। এবার শেষ মুহূর্তের প্রচার পর্ব চলল শিরডি সাঁইবাবার মন্দিরে।
এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নজর কেড়েছে জাহ্নবীর মোহিনীঅট্টম নাচ। শুধু তাই নয় ট্রেলারে জাহ্নবীকে দেখা যাচ্ছে রীতিমতো সিদ্ধার্থ ও মনজোত সিংকে দক্ষিণী ভাষাগুলির পার্থক্য বোঝাতে। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষার মধ্যে পার্থক্য কতটা তা ধরে ধরে বুঝিয়ে দিতে। সঙ্গে হিরোসুলভ হাবভাব ফুটিয়ে তুলতে সিদ্ধার্থ বেশ পারদর্শী। আর তার জন্য ছবির হিরো শরণাপন্ন হয়েছে আট থেকে আশির পছন্দের হিরো শাহরুখ খানের কাছে। সব মিলিয়ে নজর কেড়েছে ‘পরম সুন্দরী’ ছবির ট্রেলার। ট্রেলার দেখে দর্শক বলছেন পুরনো দিনের বলিউড ছবির আমেজ ফিরতে পারে এই ছবির হাত ধরে। এখন তাই অপেক্ষা রাত পোহালেই ছবির মুক্তি।

Post Views: 230

Continue Reading

Previous: বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন ! বৈষম্যের বিরুদ্ধে পথে নামল ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারা
Next: বাংলাদেশে বাক-স্বাধীনতা বলতে কিছু নেই, সভা থেকে প্রাণ বাঁচিয়ে বিস্ফোরক মন্তব্য মঞ্চ’৭১ এর নেতৃত্বের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.