Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • অস্থিরতাই ইউনূসের টোটকা !

অস্থিরতাই ইউনূসের টোটকা !

Online Desk মে 27, 2025
B.jpg

বিপ্লব দাশ : পদত্যাগ নিয়ে জবরদস্ত একটা নাটকের পর ফের জাঁকিয়ে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূস। পদত্যাগের ইচ্ছাপ্রকাশটা যে তাঁর একটা চেলে দেখার কৌশল ছিল, তা পরিষ্কার হতে বিশেষ সময় নেয়নি। নাটকীয় ভাবে একটা কোমল হুঁঙ্কারের পর সে দেশের সেনাবাহিনীও ঝঞ্ঝাট এড়িয়ে যেতে চেয়েছে। দু’ দিন বাদেই জানিয়ে দিয়েছে, তাঁরা জনগণের সঙ্গে আছেন এবং সরকারের সঙ্গেও তাঁদের কোনো বিরোধ নেই। অথচ বাংলাদেশ জুড়ে অচলায়তন বাড়ছে, আর বাড়ছে বলেই ইউনূসের ক্ষমতায়ন দীর্ঘতর হচ্ছে। কারণ এটাই তিনি চান। পরিস্থিতি যতই অপ্রকৃতিস্থ হবে ততই তাঁর পক্ষে নির্বাচন পিছিয়ে দেওয়া সহজ। যুদ্ধ হোক, গৃহযুদ্ধ হোক, রসাতলে যায় যাক, তবু এসবই যেন ইউনূসের পক্ষে সুখকর। তাঁর এই চাওয়াকে আরও বেশি স্বস্তি দিল সরকারি কর্মচারীদের আন্দোলন। কারণ, বাংলাদেশের পরিস্থিতি যতই খারাপ হবে ততই সুরক্ষিত হবে ইউনূসের গদি। তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা কি এখন বিশ বাঁও জলে ?

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এখন ইউনূসের টার্গেট বিএনপি। নির্বাচন যত পিছোবে ততই অস্তিত্বের সংকটে পড়বে বিএনপি। দীর্ঘদিন কোনো কর্মসূচি ছাড়া একটি রাজনৈতিক দল তার প্রভাব, গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা হারায়। তাই সংস্কার, বিচার বাদ দিয়ে আগে নির্বাচন চাইছে বিএনপি। এমনিতে আওয়ামী লীগের নেতানেত্রী, কর্মী,সমর্থকের বেশীর ভাগই এখন হয় আন্ডারগ্রাউন্ডে, নয় দেশছাড়া কিংবা বন্দীদশায়। একই হাল বামপন্থীদের। বাংলাদেশে রাজনৈতিক কন্ঠ বলতে কার্যত বিএনপি। তার উপর শারীরিক কারণে দলনেত্রী খালেদা জিয়া আর আগের মত সক্রিয়ও নন। ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং কথায় কথায় আদর্শ হিসবে যা তুলে ধরেন- সেই “সংস্কার, বিচার, এবং তারপর নির্বাচন”, এর মধ্যেই আছে ইউনূসের প্রকৃত আকাঙ্ক্ষা। এমনিতে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই তাহলে বিচার কে করবে, সংস্কার কে করবে ? এই অবাস্তব পন্থাই ইউনূসের প্রধান অস্ত্র। কারণ এ দুটোই সম্ভব নয়, অতএব নির্বাচনও সম্ভব নয়। এখানেই ইউনূস পুষে রেখেছেন তাঁর প্রাণভোমরা। পুষ্টতা পাচ্ছে তাঁর ক্ষমতায় থাকার অদম্য লিপ্সা।

Post Views: 304

Continue Reading

Previous: ৪ পাক-গোয়েন্দা এজেন্টের সঙ্গে ব্যক্তিগত কথা হত জ্যোতি মালহোত্রার ! ল্যাপটপ থেকে আর কি জেনেছে পুলিশ ?
Next: যুদ্ধের ১১৮৮তম দিনে রাশিয়ার চূড়ান্ত হামলা, ২৪ ঘন্টায় নিহত ১৪৭৫ জন ইউক্রেন সেনা

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.