Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • কী করবেন চাকরিহারারা !

কী করবেন চাকরিহারারা !

Online Desk মে 28, 2025
Teachers.jpg

বিপ্লব দাশ : চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হতাশার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু তাদের দাবির সঙ্গে আবেগটাও জড়িয়ে আছে বেশ খানিকাটা। যা তাঁদের নির্ণায়ক দৃষ্টিভঙ্গি থেকে মাঝেমাঝে ‘ডিরেলড’ করাচ্ছে। বিষয়টি সুপ্রিম কোর্টের এক্তিয়ারে। এর কার্যকরণ ও পর্যবেক্ষণ যে শীর্ষ আদালতের হাতে সেটা ভুলে গেলে চলবে না। এতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কী কিছু করার থাকতে পারে ! সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে। নাহলে সমূলে ক্ষতির আশঙ্কা এই সত্যটাকে এড়িয়ে গেলে চলবে না।

এটা ঠিক সাত-আট বছর সরকারি চাকরি করার পর হঠাৎ যদি তাদের সেই রুজিরুটি হারাতে হয় তার চেয়ে বেদনাদায়ক কিছু হতে পারে না। অনেকের নিশ্চয়ই এর উপর গোটা পরিবার দাঁড়িয়ে আছে। অনেকের নানান সমস্যা, যা সরকারেরও বোঝার নয়। সব মিলিয়ে চাকরিহারাদের মধ্যে একটা প্রবল হতাশা জাগবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু কথা হল, এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন করা ছাড়া রাজ্য সরকারের আর কীই বা করার আছে। সেটা অবশ্য করাও হচ্ছে। পিটিশনের খসড়াও দেখেছেন চাকরিহারারা। বয়ানে সন্তুষ্টও তাঁরা। কিন্তু ৩১ তারিখের মধ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি না করে সরকারের উপায় নেই। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ।

যদিও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি যা বিজ্ঞপ্তিতে থাকবে, তার মধ্যে কিছু ইংগিত দেখা যাচ্ছে। হয়তো সরকারও না বলতে পারা কিছু কথা কৌশলে বলতে চাইছেন। এটাই বুঝতে হবে চাকরিহারাদের। বোঝাপড়ার মধ্যেই থাকে সমাধানের বীজ। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, পুনরায় চাকরিপ্রার্থীদের “বয়সের ঊর্দ্ধসীমা থাকছে না এবং যোগ্যতার সুফল পাওয়া যাবে”। আমার মনে হয়, এখানেই চাকরিহারাদের সমাধান লুকিয়ে আছে। লড়াইটা যেহেতু আইনগত, এবং তা আদালতের এক্তিয়ারে, তাই প্রশাসনিক ভাবে অনেক কথা বলা সম্ভব হয় না। রাজনৈতিক ভাবে তো নই। তাই দাবিদাওয়া বজায় রাখলেও, আইনকে স্বীকার করে নিতেই হয়। এমন একটা মানবিক সমস্যা কখনোই রাজনৈতিক খেওখেয়িতে যেন পথভ্রষ্ট না হয় সেদিকে সকলের নজর রাখা উচিত।

Post Views: 245

Continue Reading

Previous: বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করাতে পারে ইউনুস সরকার
Next: নিয়োগ নোটিসে স্থগিতাদেশের আর্জি খারিজ হাইকোর্টের, হতাশ চাকরিহারা

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.