Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ নোটিসে স্থগিতাদেশের আর্জি খারিজ হাইকোর্টের, হতাশ চাকরিহারা

নিয়োগ নোটিসে স্থগিতাদেশের আর্জি খারিজ হাইকোর্টের, হতাশ চাকরিহারা

Online Desk মে 28, 2025
HC.jpg

নিজস্ব প্রতিনিধি : বুধবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল চারকিহারা শিক্ষকরা। রাজ্যের স্কুলগুলিতে নতুন করে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ৩০ মে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। যদিও মামলা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রের জানা যাচ্ছে, বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। তাই কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুর প্যানেলটাই বাতিল করে শীর্ষ আদালত। পাশাপাশি, নতুন নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মতো ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্যে সরকার।

উল্লেখ্য, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুধবার রাজ্যের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে এখন বেতন বন্ধ, স্কুলে যেতে পারছেন না। নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক। যদিও আদালত তা খারিজ করে দিয়েছে।

Post Views: 289

Continue Reading

Previous: কী করবেন চাকরিহারারা !
Next: সাড়ে ২৩ কোটি টাকার মাদক উদ্ধার অসমে, গ্রফতার ৪ মাদক পাচারকারী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.