Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করাতে পারে ইউনুস সরকার

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করাতে পারে ইউনুস সরকার

Online Desk মে 28, 2025
20250528_173008.jpg

ওঙ্কার ডেস্ক : ইতিমধ্যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি নির্বাচন অবিলম্বে করার দাবিতে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়িয়ে রেখেছে। ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়িয়েছে সেনাবাহিনীও। কিন্তু সূত্রের খবর, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কোনও পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের।

সূত্র মারফত খবর, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ সালে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রমজান মাস শুরু হবে। তারপরে রয়েছে বিভিন্ন পরীক্ষা। এদিকে মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে গরম ও ঝড়বৃষ্টি পূর্ণ আবহাওয়া থাকবে। তাই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করেছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে। এর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘনিষ্ঠ মহলে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে বাংলাদেশের মাটি ব্যবহার করে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে ‘মানবিক করিডর’ স্থাপন নিয়েও প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার। এই আবহে সেনার সঙ্গে ইউনুসের সম্পর্কের ফাটল ধরেছে বলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার ঢাকায় সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা জানান, সেনার সঙ্গে সরকারের কোনও বিরোধ নেই।

Post Views: 425

Continue Reading

Previous: এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকদের একাংশ
Next: কী করবেন চাকরিহারারা !

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
HANDCUFF.png

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, অর্থপাচারের অভিযোগে সিআইডির অভিযান

Online Desk জুলাই 13, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.