Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজার হামাস প্রধান মুহাম্মদ সিনওয়ার নিহত : নেতানিয়াহু

ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজার হামাস প্রধান মুহাম্মদ সিনওয়ার নিহত : নেতানিয়াহু

Online Desk মে 28, 2025
Hamas-2.jpg

ওঙ্কার ডেস্ক : হামাসের গাজা প্রধান মুহাম্মদ সিনওয়ার ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন, বুধবার একথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১৪ মে ইসরায়েলি বাহিনীর এক বিশাল বিমান হামলায় হামাস প্রধান গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ নিশ্চিত করতে পারেনি যে হামলায় শীর্ষ জঙ্গি নিহত হয়েছে কিনা।

মুহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই, যিনি ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত হন। ইয়াহিয়া সিনওয়ার ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরায়েলের উপর সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন, যার ফলে গাজায় যুদ্ধ শুরু হয়। ইরানে ইসরায়েল তার পূর্বসূরি ইসমাইল হানিয়াকে হত্যা করার পর ইয়াহিয়াকে হামাসের সামগ্রিক নেতা হিসেবে মনোনীত করা হয়েছিল। ইয়াহিয়াকেও হত্যা করার পর মুহাম্মদ সিনওয়ারকে এই পদে বসানো হয়।

গাজায় হামাসের শেষ অবশিষ্ট শীর্ষ কমান্ডারদের একজন মুহাম্মদ সিনওয়ার, ১৪ মে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যখন ড্রোন হামলায চালাচ্ছিল, তখন এই জঙ্গি গোষ্ঠী একটি ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করছিল। কমান্ড সেন্টারটি খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নীচে ছিল। ইসরায়েলি সেনাবাহিনী নির্ভুল হামলার পরের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হাসপাতালের নীচে হামাস জঙ্গিরাএকটি সুড়ঙ্গ খনন করছিল।

Post Views: 315

Continue Reading

Previous: সাড়ে ২৩ কোটি টাকার মাদক উদ্ধার অসমে, গ্রফতার ৪ মাদক পাচারকারী
Next: ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন ইলন মাস্ক

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.