Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

Online Desk মে 3, 2025
EDIT.jpg

বিপ্লব দাশ : পাকিস্তানের সঙ্গে সংঘাতপূর্ণ আবহের মধ্যে উস্কানিমূলক হুমকি দিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার এক সহযোগী। তাঁর ইচ্ছে, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশ যেন ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল নেওয়ার অভিযান করে। ওই সহযোগী ব্যক্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন আধিকারিক। নানান শলাপরামর্শে তাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার পাশে থাকতে দেখা যায়। এক্ষেত্রেও তাঁর পরামর্শ, ভারতের উত্তর পূর্বাঞ্চলে সামরিক অভিযান চালালে চিনের সাহায্য নেওয়া যেতে পারে।

কথাটি যে বাংলাদেশ প্রধানের একদম মনের কথা, তার আভাস বহু আগেই মিলেছিল।এর আগে, চিন সফরে গিয়ে এমনই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন খোদ ইউনূসও। সেবার বাংলাদেশের প্রধান ভূগোল নিয়ে পড়াশুনা করতে চেয়েছিলেন। তার কল্পনায় ধরা পড়েছিল এক অলীক গ্লোব। জানিয়েছিলেন, ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য স্থলভাগ দিয়ে ঘেরা। তাদের কাছে সমুদ্রে যাওয়ার রাস্তা বাংলাদেশ। তাই বাংলাদেশ নাকি ভারতের উত্তরপূর্বাঞ্চলের অভিভাবকত্ব করছে। চিনকে বোঝাতে চেয়েছিলেন এই গল্প। তাদের অর্থনৈতিক প্রসার ঘটাতে ভারতের উত্তরপূর্বাঞ্চলকে টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। কতটা বুদ্ধিধর হলে একটা দেশের প্রধান এমন অবান্তর স্বপ্ন দেখতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না।

এমনিতেই চিনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের। তাই ইউনূসের ওই মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। কথা উঠেছিল, ভারতের বিরুদ্ধে তাহলে কি চিনা আগ্রাসনে ইন্ধন জোগাচ্ছেন ইউনূস ? এর ঠিক পরেই ভারতের মাটির উপর দিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। তার পরও বাংলাদেশ প্রধানের সহযোগীর এমন মন্তব্যে, হাস্যকর হলেও কেউ কেউ অশনি সঙ্কেত দেখতে পাচ্ছেন।

Post Views: 124

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডে যোগ সন্দেহে জম্মুর জেলে বন্দি দুই জঙ্গিকে জেরা এনআইএ-এর
Next: বড়বাজার অগ্নিকাণ্ডের পর সক্রিয় প্রশাসন, এবার বিধাননগরেও বন্ধ হচ্ছে ‘রুফটপ’ রেস্তরাঁ

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.