Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডে যোগ সন্দেহে জম্মুর জেলে বন্দি দুই জঙ্গিকে জেরা এনআইএ-এর

পহেলগাঁও কাণ্ডে যোগ সন্দেহে জম্মুর জেলে বন্দি দুই জঙ্গিকে জেরা এনআইএ-এর

Online Desk মে 3, 2025
20250503_170650.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলা চালিয়ে ২৬ জনকে খুন করেছে জঙ্গিরা। ঘটনার পর তদন্তভার হাতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় কোনও রকমের যোগ থাকতে পারে এই সন্দেহে এ বার জম্মুর জেলে বন্দি থাকা দুই জঙ্গিকে জেরা করছেন গোয়েন্দারা। সন্দেহভাজনরা রাজৌরি হামলায় জড়িত ছিল।

গোয়েন্দা সূত্রের খবর, রাজৌরিতে হামলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে জম্মুর জেলে বন্দি রয়েছে মুস্তাক এবং নিসার নামের দুই জঙ্গি। এরা দুজন জঙ্গিদের সহায়তাকারী হিসেবে কাজ করত। ২০২৩ সালে এপ্রিলে রাজৌরিতে আইইডি বিস্ফোরণে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও অনেকে। সেই হামলায় যোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মুস্তাক এবং নিসারকে। তার পর থেকে জেলে বন্দি দুজনে। সম্প্রতি পহেলগাঁও হত্যাকাণ্ডের পর দুজনের নাম উঠে আসে আবার চর্চায়। এই দুজন এই হামলার সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য পহেলগাঁও কাণ্ডের পর জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পিছনে ইসলামাবাদের মদত রয়েছে বলেও ভারতের অভিযোগ। ঘটনার পর থেকে গোটা জম্মুকাশ্মীর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। অন্য দিকে, নারকীয় ঘটনার পর সীমান্তে টানা নয় রাত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনা বাহিনী। যার পাল্টা জবাব দিয়েছে ভারতও।

Post Views: 137

Continue Reading

Previous: পহেলগাঁও হামলার গুরুত্বপূর্ণ হদিশ গোয়েন্দার হাতে, জঙ্গিদের খোঁজে কলম্বো বিমানবন্দরে তল্লাশি
Next: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.