Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পহেলগাঁও হামলার গুরুত্বপূর্ণ হদিশ গোয়েন্দার হাতে, জঙ্গিদের খোঁজে কলম্বো বিমানবন্দরে তল্লাশি

পহেলগাঁও হামলার গুরুত্বপূর্ণ হদিশ গোয়েন্দার হাতে, জঙ্গিদের খোঁজে কলম্বো বিমানবন্দরে তল্লাশি

Online Desk মে 3, 2025
Terror-Srilanka.jpg

ওঙ্কার ডেস্ক : গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিরা চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছে। কলম্বো বিমানবন্দরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ভারতের গোয়েন্দা সূত্রে জানা গেছে, চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছেছে পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিরা। এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্ক করে দেওয়া হয় কলম্বো প্রশাসনকে। বিমানটি কলম্বো বিমানবন্দরে নামার পরেই শুরু হয়ে যায় কড়া তল্লাশি।

শ্রীলঙ্কার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চেন্নাই থেকে কলম্বোয় আসা একটি বিমানে ছয় সন্দেহভাজন জঙ্গি রয়েছে, এমনই সতর্কবার্তা আসে ভারত থেকে। তার পরেই ওই বিমানে সুরক্ষা বলয় আঁটোসাঁটো করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান।

 

‘শ্রীলঙ্কান এয়ারলাইন্স’-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের ইউএল ১২২ বিমানটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বোয় আসে।

চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টারের তরফে জানানো হয়, ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা সন্দেহভাজন ওই বিমানে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বার্তা পাওয়ার পরেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।

শ্রীলঙ্কার বিমান সংস্থাটির তরফে পরে জানানো হয়, বিমানটিতে তল্লাশি চালানোর পর পরবর্তী উড়ানের জন্য প্রস্তুত করা হয়।বিমানটি নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়ে যায়।

Post Views: 373

Continue Reading

Previous: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Next: পহেলগাঁও কাণ্ডে যোগ সন্দেহে জম্মুর জেলে বন্দি দুই জঙ্গিকে জেরা এনআইএ-এর

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.