Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • জুলাইয়ে অভ্যুত্থান বিরোধী ভূমিকার জন্য প্রাক্তন পুলিশ কমিশনারকে মৃত্যুদণ্ড

জুলাইয়ে অভ্যুত্থান বিরোধী ভূমিকার জন্য প্রাক্তন পুলিশ কমিশনারকে মৃত্যুদণ্ড

Online Desk জানুয়ারি 26, 2026
court.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সে দেশে ক্ষমতার পালাবদল ঘটে। হাসিনা জমানায় সরকারের হয়ে অভ্যুত্থান বিরোধী ভূমিকার জন্য এক প্রাক্তন পুলিশকর্তাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

রিপোর্ট অনুসারে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই পুলিশ কর্তার নাম হাবিবুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার চানখাঁরপুল এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাবিবুর রহমানকে মৃতুদণ্ড দেওয়া হয়। তাঁর পাশাপাশি আরও দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মহম্মদ আখতারুল ইসলাম। তিন জনের সম্পদ বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন জনই বর্তমানে পলাতক রয়েছেন।

উল্লেখ্য, চানখাঁরপুলের মামলায় তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় ২০২৫ সালের ২১ এপ্রিল। ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ নেয় ট্রাইব্যুনাল। ২০২৫ সালের ১৪ জুলাই আট অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। গত বছর ১০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হলেও শুনানি শেষ হয় ২৪ ডিসেম্বর। ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও সেদিন রায় ঘোষণা হয়নি। অবশেষে ২৬ জানুয়ারি রায় ঘোষণা করল ট্রাইব্যুনাল। প্রসঙ্গত এর আগে গত বছর ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

Post Views: 190

Continue Reading

Previous: আনন্দপুরের আগুন এখনও জ্বলছে, মৃত্যুর সংখ্যা নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব
Next: ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলেছে মুক্ত বাণিজ্য চুক্তি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.