Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আনন্দপুরের আগুন এখনও জ্বলছে, মৃত্যুর সংখ্যা নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব

আনন্দপুরের আগুন এখনও জ্বলছে, মৃত্যুর সংখ্যা নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব

Online Desk জানুয়ারি 26, 2026
anandapur.jpg

ওঙ্কার ডেস্কঃ ১৭ ঘণ্টা পরেও আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনে ধিকিধিকি আগুন জ্বলছে। ধোঁয়ায় ঢেকে রয়েছে এখনও ভিতরের অংশ। উদ্ধারকাজ যাতে থমকে না যায়, সে জন্য ঘটনাস্থলে আনা হয়েছে একাধিক অস্থায়ী ইলেকট্রিক খুঁটি। দেওয়াল ভাঙার কাজে নামানো হয়েছে জেসিবিও। আনন্দপুরের অগ্নিকান্ডে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, নিখোঁজের সংখ্যাও ১৩ ছুঁতে পারে। ইতিমধ্যে অন্তত ২০ জন নিখোঁজের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন বলেও জানা যাচ্ছে।
সোমবারের অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে টুইট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘বিভিন্ন সূত্রে অত্যন্ত উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে, আনন্দপুরের এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৩০ জনের কাছাকাছি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে! কিন্তু রাজ্যের অপদার্থ প্রশাসন এবং পুলিশ বাহিনী সব কিছু লুকোতে ব্যস্ত। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু না যাওয়ায় ও প্রশ্ন তুলেছেন সুকান্ত।
সোমবার দুপুরে ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, ক’জন আটকে ছিলেন, ক’জন মারা গিয়েছেন, ধোঁয়া পুরোপুরি না কাটলে এখনই নিশ্চিত করে বলা ঠিক নয়। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
সূত্রের খবর, রবিবার রাতে আগুন লাগে পাশের একটি ডেকরেটার্স সংস্থার গুদামে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে। তেল, গ্যাস ও দাহ্য সামগ্রী দাউদাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল। কিন্তু সময় যত গড়ায়, আগুন ততই ভয়ংকর হয়ে ওঠে।

Post Views: 201

Continue Reading

Previous: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান সংঘর্ষ বিরতি চাইতে বাধ্য হয়: রিপোর্ট
Next: জুলাইয়ে অভ্যুত্থান বিরোধী ভূমিকার জন্য প্রাক্তন পুলিশ কমিশনারকে মৃত্যুদণ্ড

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.