Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান সংঘর্ষ বিরতি চাইতে বাধ্য হয়: রিপোর্ট

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান সংঘর্ষ বিরতি চাইতে বাধ্য হয়: রিপোর্ট

Online Desk জানুয়ারি 26, 2026
operation-sindoor.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর পহেলগাঁও কাণ্ডের পর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতের সেনাবাহিনী। সম্প্রতি এক সুইস সামরিক গবেষণা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, সেই সময় পাকিস্তান যে সংঘর্ষ বিরতি চেয়েছিল। তা এক প্রকার বাধ্য হয়েই। কারণ আকাশের দখল পুরোপুরি ভারতের হাতে চলে এসেছিল।

অপারেশন সিঁদুরের সময় চার দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত চলে। চার দিন পর সংঘর্ষবিরতিতে রাজি হয় দুই দেশ। দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত নিয়ে গবেষণা করে সুইজারল্যান্ডের সামরিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড পারস্পেক্টিভ স্টাডিজ’। সম্প্রতি প্রকাশ্যে আসা তাদের রিপোর্টে দাবি করা হয়েছে, সিঁদুর অভিযানের ফলে বিমানবাহিনীর শক্তির দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সেরা হয়ে উঠেছে ভারত। আর সেই কারণে চার দিন ধরে সংঘর্ষের পর পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি চাওয়া হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে একাধিক বার দাবি করেছেন তিনিই দুই দেশের মধ্যে সংঘাত থামিয়েছেন। যদিও ট্রাম্পের ওই দাবিকে পাকিস্তান সমর্থন করলেও অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানায়, সংঘর্ষবিরতিতে তৃতীয় কোনও দেশ মধ্যস্থতা করেনি। সংঘর্ষের ওই সময়পর্বে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির কথা হলেও সেই আলোচনার ভিত্তিতেই সংঘর্ষবিরতি হয়নি। এই পরিস্থিতিতে সুইজারল্যান্ডের সামরিক গবেষণা সংস্থাও দাবি করল পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতের সময় ভারত সুবিধাজনক জায়গায় ছিল। পাকিস্তান বাধ্য হয়েই সংঘর্ষবিরতি চায়।

Post Views: 168

Continue Reading

Previous: বাংলায় রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ, পাল্টা তাঁকে রাষ্ট্রসঙ্ঘে যাওয়ার নিদান কুণালের
Next: আনন্দপুরের আগুন এখনও জ্বলছে, মৃত্যুর সংখ্যা নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.