Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলায় রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ, পাল্টা তাঁকে রাষ্ট্রসঙ্ঘে যাওয়ার নিদান কুণালের

বাংলায় রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ, পাল্টা তাঁকে রাষ্ট্রসঙ্ঘে যাওয়ার নিদান কুণালের

Online Desk জানুয়ারি 26, 2026
abhijit.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল তুললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও তিনি রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে আওয়াজ তুলেছিলেন। সাংসদের দাবি, কিছুদিনের মধ্যেই বাংলায় ফের বড় কেলেঙ্কারি ফাঁস হবে। তাই যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত। এমনকি রাষ্ট্রপতি শাসনের দাবিতে মানুষের পথে নামা উচিতবলেও মনে করেন প্রাক্তন বিচারপতি তথা সাংসদ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের শাসকদল প্রশ্ন তুলেছে, একটা সরকারকে ফেলে দিয়ে একজন সাংসদ রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন, সেটা কতটা যৌক্তিক ও গণতান্ত্রিক? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “আপনার কাছে অভিযোগ থাকলে সিবিআইয়ের কাছে যান। রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসঙ্ঘে যান। বাংলার মানুষ তৃণমূলের পাশে আছে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুবসমাজ সংগঠনে’র তরফে রবিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। সেখানেই হাজির হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, রাজ্যে অনেক কেলেঙ্কারি সামনে এসেছে। কয়েকদিনের মধ্যেই সামনে আসবে আরও বড় কেলেঙ্কারি।

Post Views: 216

Continue Reading

Previous: ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র’: ভারতের সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা ট্রাম্পের
Next: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান সংঘর্ষ বিরতি চাইতে বাধ্য হয়: রিপোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.