Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • নির্বাচনের পরেও কি ক্ষমতায় থাকতে চান ইউনুস? সংবিধান সংশোধন কমিশনের কর্তার কথায় জল্পনা

নির্বাচনের পরেও কি ক্ষমতায় থাকতে চান ইউনুস? সংবিধান সংশোধন কমিশনের কর্তার কথায় জল্পনা

Online Desk জানুয়ারি 30, 2026
yunus-aa.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। ওই দিন গণভোটও রয়েছে। দেশের সবচেয়ে বড় নির্বাচনের আর হাতে গুনে দু সপ্তাহও বাকি নেই। সেই আবহে বাংলাদেশের সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যানের মন্তব্যে নতুন করে জল্পনা ছড়াল। সাধারণ নির্বাচনের পরেও কি ক্ষমতা আঁকড়ে থেকে যেতে চান মহম্মদ ইউনুস? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান তথা জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলি রিয়াজ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় সংসদ গঠিত হওয়ার পর তাঁদের প্রথম কাজ হবে সংবিধান সংশোধন করা। ‌ সে কারণে নতুন সংসদ প্রথমে গণপরিষদ হিসেবে কাজ করবে। তিনি দাবি করেন, সংবিধান সংশোধনের কাজ করবে অন্তর্বর্তী সরকার। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনের পর কবে সরকার গঠন হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস উইং-এর তরফে দাবি করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, তারা সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংশোধনের কাজ শুরু করবে।

এদিকে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে সে দেশের সংখ্যালঘুদের সংগঠন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে, সংখ্যালঘুদের নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে সংখ্যালঘুরা ভোট দিতে বুথে নাও যেতে পারেন। উল্লেখ্য, ২০২৬ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে ৪২টি। যার মধ্যে খুনের ঘটনা রয়েছে ১১টি, ধর্ষণের ঘটনা একটি। ‌মন্দির ও গির্জায় হামলা। রয়েছে লুটপাট ও জমি দখলের ঘটনা।

Post Views: 247

Continue Reading

Previous: ‘ইকোনমিক সার্ভে পেশ, অস্থিরতার মধ্যেও ‘রিফর্ম এক্সপ্রেস’ ছুটছে, বললেন প্রধানমন্ত্রী
Next: পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা; জানালো ওয়াশিংটন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.